ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এবার যে কারণে আইসক্রিম ব্যবসায় নামলেন অনন্ত আম্বানি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৯:৩৫ এএম
ছবি: সংগৃহীত

বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন উদ্যোগ ‘ভান্তারা’র মাধ্যমে আলোচনায় থাকা অনন্ত আম্বানি এবার পা রাখলেন আইসক্রিম ব্যবসায়। ভান্তারার নতুন ব্র্যান্ড ‘ভান্তারা ক্রিমারি’ উদ্বোধনের পর থেকেই এর আইসক্রিমের দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভে বিশেষভাবে সাজানো একটি আইসক্রিম ট্রাকের মাধ্যমে ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়। উদ্বোধনী আয়োজনে দর্শনার্থীরা বিভিন্ন স্বাদের আইসক্রিম চেখে দেখার সুযোগ পান।

ভান্তারা ক্রিমারির মেন্যুতে রয়েছে ১৭টি স্বতন্ত্র ফ্লেভার। এর মধ্যে ডার্ক চকলেট উইথ সি সল্ট, কুকিজ অ্যান্ড ক্রিম, বাটার সল্টেড ক্যারামেল ও স্ট্রবেরি রিপল জ্যামের মতো আন্তর্জাতিক স্বাদের পাশাপাশি ভারতীয় ঐতিহ্যনির্ভর মালাই কুলফি, কেশর পেড়া, জিলাপি ক্রাঞ্চ, চিকু, জামুন সরবত, ফিল্টার কফি ও গুয়াভা চিলির মতো ফ্লেভারও রাখা হয়েছে।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এর মূল্য। ভান্তারা ক্রিমারির এক স্কুপ আইসক্রিমের দাম শুরু হচ্ছে ৭৫০ রুপি থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার টাকার সমান। বিশেষ কিছু ফ্লেভার ও ডেজার্ট সংযোজনের ক্ষেত্রে দাম প্রায় ১ হাজার রুপিতে পৌঁছাতে পারে।

উচ্চমূল্যের বিষয়ে প্রতিষ্ঠানটির দাবি, তাদের আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয় উচ্চমানের এ-টু গির গাভীর দুধ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই দুধ সংগ্রহ করা হয় ভারতের জামনগরে ভান্তারার তত্ত্বাবধানে থাকা উদ্ধার করা দেশীয় গবাদিপশু থেকে। এছাড়া প্রতিটি আইসক্রিম হাতে তৈরি (হ্যান্ডক্রাফটেড) এবং এতে কোনো প্রিজারভেটিভ বা অতিরিক্ত খাদ্যচর্বি ব্যবহার করা হয় না।

প্রিমিয়াম উপাদান, সীমিত উৎপাদন এবং কারিগরি প্রস্তুত প্রক্রিয়ার সমন্বয়ে বিলাসবহুল ডেজার্ট বাজারে নিজেদের আলাদা অবস্থান তৈরি করাই ভান্তারা ক্রিমারির লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
আইসক্রিমে পেরেক গিলে গুরুতর অসুস্থ নারী, পেলেন ১৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ 
মানিকগঞ্জে নকল আইসক্রিম কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
আইসক্রিম কী শরীরের জন্য ভালো
পোলার আইসক্রিমের নতুন ভ্যারিয়েন্ট রোবাস্তো পিস্তা কুনাফা ও চকোলেট ফিনেস্তা