ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সাবেক প্রেমিকাকে ভুলতে কতদিন লাগে? গবেষণায় মিলল নতুন তথ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
ছবি: সংগৃহীত

বিচ্ছেদের পর সাবেক প্রেমিক বা প্রেমিকাকে পুরোপুরি ভুলে যেতে কতদিন সময় লাগবে? এক মাস, দুমাস নাকি আরও বেশি! সম্প্রতি এক গবেষণা বলছে, আপনার ধারণার চেয়ে অনেক বেশি সময় লাগতে পারে এক্সকে ভুলতে।

গবেষণাটি বলছে, দীর্ঘমেয়াদি সম্পর্ক ভেঙে যাওয়ার পর সাবেক সঙ্গীর প্রতি আবেগ পুরোপুরি কাটিয়ে উঠতে গড়ে প্রায় আট বছর সময় লাগতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে।

স্যোশাল সাইকোলজিক্যাল এন্ড পার্সোনালিটি সাইন্স জার্নালে প্রকাশিত গবেষণাটি চালিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এতে ৩০০ জনের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ অংশ নেন। যাদের অন্তত দুই বছর স্থায়ী দীর্ঘমেয়াদি সম্পর্ক শেষ হয়েছিল কয়েক বছর আগে।

গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের বিচ্ছেদের পর গড়ে প্রায় পাঁচ বছর পেরিয়ে গিয়েছিল। তারপরও তাদের অনেকেই জানিয়েছেন, সাবেক সঙ্গীর প্রতি কিছুটা আবেগ তখনও রয়ে গেছে।

গবেষণার তথ্য অনুযায়ী, একজন সাবেক প্রেমিক বা প্রেমিকার প্রতি আবেগ অর্ধেক কমে আসতেই গড়ে ৪ দশমিক ১৮ বছর সময় লাগে। পুরোপুরি আবেগগতভাবে বিচ্ছিন্ন হতে সময় লাগে আরও বেশি—গড়ে প্রায় আট বছর।

তবে সবার ক্ষেত্রে সময়টা এক নয়। কিছু মানুষ কয়েক বছর পরও সাবেক সঙ্গীর প্রতি এমন আবেগ অনুভব করেন, যা একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের প্রতি অনুভূতির চেয়ে বেশি।

গবেষকেরা আরও দেখতে পেয়েছেন, বিচ্ছেদের পরও সাবেক সঙ্গীর সঙ্গে যোগাযোগ বজায় রাখা আবেগ কাটিয়ে ওঠার প্রক্রিয়াকে ধীর করতে পারে। অন্যদিকে, নতুন সম্পর্কে জড়ানো মানেই যে পুরোনো সম্পর্ক দ্রুত ভুলে যাওয়া যাবে—এমন প্রমাণ গবেষণায় পাওয়া যায়নি।

যাদের মধ্যে উদ্বেগপ্রবণতার প্রবণতা বেশি, তাদের ক্ষেত্রে সাবেক সঙ্গীকে ভুলে যেতে তুলনামূলকভাবে বেশি সময় লেগেছে। আর যেসব সাবেক দম্পতির সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রে শুরুতে আবেগের বন্ধন বেশি শক্তিশালী হলেও দীর্ঘমেয়াদে সেই আবেগ তুলনামূলক দ্রুত কমে আসতে পারে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চোখে হঠাৎ অন্ধকার দেখছেন? যে বিপদের সংকেত হতে পারে
চোখের সামনে হঠাৎ অন্ধকার বা কালো বা ধূসর ছায়া দেখা, কিংবা দৃষ্টির কোনো অংশ পর্দার মতো অন্ধকার হয়ে আসাকে অনেকেই সাময়িক সমস্যা ভেবে এড়িয়ে যান।
চোখে হঠাৎ অন্ধকার দেখছেন? যে বিপদের সংকেত হতে পারে
চুলের বৃদ্ধিতে খাবারে রাখুন এই ৫ ধরনের বীজ
ঘন, লম্বা ও উজ্জ্বল চুল পেতে অনেকেই নানা ধরনের ঘরোয়া উপায়ের ওপর নির্ভর করেন। তবে শুধু বাইরে থেকে চুলের যত্ন নিলেই হবে না, চুল ও স্ক্যাল্পের সুস্থতার জন্য খাদ্যতালিকায়ও নজর দেওয়া জরুরি।
চুলের বৃদ্ধিতে খাবারে রাখুন এই ৫ ধরনের বীজ
অল্পতেই রাগ আর বিরক্তি, জানুন নেপথ্যের কারণ
অনেক নারীদের সবসময় বিরক্তি, রাগ বা সামান্য বিষয়েও অস্থির হয়ে ওঠাকে অনেক সময় বদমেজাজ বা খারাপ স্বভাব বলে মনে করা হয়।
অল্পতেই রাগ আর বিরক্তি, জানুন নেপথ্যের কারণ
সঙ্গী ছেড়ে যাওয়ার ভয়? এই ৫ আচরণে মিলবে উত্তর
ও কি সত্যিই আমাকে ভালোবাসে? কিংবা একদিন কি আমাকে ছেড়ে চলে যাবে?
সঙ্গী ছেড়ে যাওয়ার ভয়? এই ৫ আচরণে মিলবে উত্তর
সুস্থ থাকতে আজ থেকেই বদলান এই ১৭ অভ্যাস
সুস্থ থাকতে শুধু অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়াই যথেষ্ট নয়, প্রতিদিনের জীবনযাপনেও কিছু ভালো অভ্যাস তৈরি করা জরুরি।
সুস্থ থাকতে আজ থেকেই বদলান এই ১৭ অভ্যাস