ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তীব্র রোদের গরমে বাইরে বের হলে স্বস্তি দেবে যেসব রঙের পোশাক 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:৪১ এএম
তীব্র রোদের তাপে পোশাকের রঙেই লুকিয়ে স্বস্তি । ছবি: সংগৃহীত

গরমের দিনে রোদে বের হলে আমরা সাধারণত হালকা কাপড় পরার কথা ভাবি। কিন্তু শুধু কাপড়ের ধরন নয়, পোশাকের রঙও শরীর কতটা গরম অনুভব করবে, সেটিতে বড় প্রভাব ফেলে—এমনটাই বলছে নতুন একটি গবেষণা।

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল সায়েন্সের গবেষক তোশিয়াকি ইচিনোজ এবং তার গবেষণা দল এ বিষয়ে একটি পরীক্ষা চালান। সেখানে নয়টি ম্যানিকিনকে (মানবদেহ বা অঙ্গপ্রত্যঙ্গের কৃত্রিম প্রতিরূপ- মডেল) বিভিন্ন রঙের পোলো শার্ট পরিয়ে দীর্ঘ সময় সরাসরি রোদের মধ্যে রাখা হয়। রংগুলোর মধ্যে ছিল সাদা, কালো, লাল, হলুদ, নীল এবং কয়েক ধরনের সবুজ।

নির্দিষ্ট সময় পর প্রতিটি পোশাকের তাপমাত্রা মেপে দেখা যায়, রঙভেদে তাপ শোষণের পার্থক্য অনেক বেশি। সবচেয়ে কম তাপ শোষণ করেছে সাদা রঙের পোশাক। অন্যদিকে সবচেয়ে বেশি তাপ ধরে রেখেছে কালো রঙ।

আরও পড়ুন

গবেষণায় দেখা যায়, সাদা রঙের পাশাপাশি হলুদ, ধূসর এবং লাল রঙের পোশাকও তুলনামূলকভাবে কম তাপ শোষণ করে। ফলে গরমে কিছুটা বেশি স্বস্তি দিতে পারে। বিশেষ করে লাল রঙের ফলাফল গবেষকদের জন্যও ছিল কিছুটা বিস্ময়কর, কারণ সাধারণভাবে লালকে উষ্ণ রঙ হিসেবে ধরা হয়।

অন্যদিকে, পরীক্ষায় দেখা গেছে নীল রঙের পোশাক তুলনামূলকভাবে বেশি তাপ শোষণ করে। অর্থাৎ দীর্ঘ সময় তীব্র রোদে থাকলে নীল পোশাক ততটা আরামদায়ক নাও হতে পারে।

গবেষকদের মতে, তীব্র গরমে বাইরে বের হওয়ার সময় পোশাকের রঙ নির্বাচন করাও শরীরকে স্বস্তিতে রাখার একটি সহজ উপায় হতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দাঁত ফিরে আসে না। এ অবস্থায় ডেন্টাল ইমপ্ল্যান্ট, ব্রিজ কিংবা কৃত্রিম দাঁতের ওপর নির্ভর করতে হয়।
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
লিভারের রোগ সব সময় স্পষ্ট উপসর্গ নিয়ে দেখা দেয় না। প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে তেমন কোনো লক্ষণই প্রকাশ পায় না। ফলে অজান্তেই বাড়তে পারে রোগের জটিলতা।
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
আরও পড়ুন
বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়
তিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ
ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি