ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ইচ্ছেমতো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? ডেকে আনছেন শরীরের ভয়ংকর ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৮:৪৮ এএম
অ্যান্টিবায়োটিকের অজানা ক্ষতি । ছবি: সংগৃহীত

জীবন রক্ষাকারী ওষুধগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক অন্যতম। ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে প্রয়োজন ছাড়া বা চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খেলে শরীরে নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এমনকি সঠিকভাবে খেলেও কিছু সাময়িক সমস্যা দেখা দেওয়া অস্বাভাবিক নয়।

বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিবায়োটিক শুধু ক্ষতিকর ব্যাকটেরিয়াই নয়, শরীরের উপকারী ব্যাকটেরিয়ারও ক্ষতি করে। ফলে শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে নানা জটিলতা দেখা দিতে পারে।

সবচেয়ে বেশি দেখা যায় পেটের সমস্যা। অনেকের ডায়রিয়া, বদহজম, বমিভাব, পেটব্যথা, ক্ষুধামন্দা কিংবা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। কারণ, অন্ত্রে থাকা উপকারী জীবাণুগুলোও অ্যান্টিবায়োটিকের প্রভাবে কমে যায়।

এ অবস্থায় দইসহ উপকারী জীবাণুসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। পাশাপাশি কাঁচা কলা, ডাল, ওটস, পেঁয়াজ, রসুন ও বিভিন্ন ফল অন্ত্রের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে।

নারীদের ক্ষেত্রে আরেকটি সাধারণ সমস্যা হলো ছত্রাকজনিত সংক্রমণ। অ্যান্টিবায়োটিকের কারণে শরীরের প্রতিরক্ষামূলক জীবাণু কমে গেলে চুলকানি, জ্বালাপোড়া, অস্বাভাবিক স্রাব ও অস্বস্তি দেখা দিতে পারে। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

কিছু অ্যান্টিবায়োটিক ত্বককে সূর্যের আলোতে বেশি সংবেদনশীল করে তোলে। ফলে অল্প সময় রোদে থাকলেও ত্বক পুড়ে যাওয়া, লালচে হওয়া বা চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই অ্যান্টিবায়োটিক সেবনের সময় দীর্ঘক্ষণ রোদে থাকা এড়িয়ে চলাই ভালো।

কিডনি রোগীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ শরীর থেকে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ বের করে দেওয়ার কাজ করে কিডনি। তাই আগে থেকেই কিডনির সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে।

এ ছাড়া কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। শরীরে ফুসকুড়ি, চুলকানি, শ্বাসকষ্ট, ঠোঁট বা মুখ ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিক কখনোই নিজের ইচ্ছামতো খাওয়া উচিত নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরো মাত্রা সম্পন্ন করতে হবে। একই সঙ্গে পর্যাপ্ত পানি পান, স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং বিশ্রাম শরীরকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে।

অ্যান্টিবায়োটিক জীবন বাঁচাতে পারে, তবে সচেতন না হলে এর পার্শ্বপ্রতিক্রিয়াও ভোগাতে পারে দীর্ঘদিন। তাই ওষুধটি ব্যবহারে প্রয়োজন সতর্কতা ও চিকিৎসকের পরামর্শ মেনে চলা।

সূত্র: বিবিসি

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই বিয়েকে ঘিরে স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করতে পারে।
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
ঢাকার রাস্তায় চলতে গেলে প্রায়ই কানে আসে, ওস্তাদ, বামে প্লাস্টিক, ডাইনে টেসলা, বরাবর, সামনে ক্লিয়ার।
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বাসে বসে জানালা দিয়ে কিনে নিলেন আমড়া, শসা কিংবা পেয়ারা মাখা।
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
আরও পড়ুন
জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি