ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সম্পর্কে এই ৫ আচরণ দেখলে এখনই সতর্ক হোন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
সম্পর্কে এই ৫ আচরণ দেখলে এখনই সতর্ক হোন । ছবি: সংগৃহীত

ভালোবাসা, বিশ্বাস আর বোঝাপড়ার ওপরই টিকে থাকে একটি সম্পর্ক। তবে সব অস্বাস্থ্যকর সম্পর্ক শুরুতেই স্পষ্ট হয়ে ওঠে না। অনেক সময় ছোট ছোট কিছু আচরণ নীরবে সম্পর্কে দূরত্ব তৈরি করতে শুরু করে, যা পরে বড় সমস্যার রূপ নেয়।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের কিছু সতর্ক সংকেত শুরুতেই চিনে নিতে পারলে ভবিষ্যতের অনেক মানসিক কষ্ট এড়ানো সম্ভব।

১. আপনার অনুভূতিকে গুরুত্ব না দেওয়া

আপনি নিজের কষ্ট বা অনুভূতির কথা বললে যদি বারবার বলা হয়, তুমি বেশি ভাবছ বা তুমি অযথা আবেগপ্রবণ, তাহলে সেটি সতর্ক হওয়ার মতো বিষয়।

এ ধরনের আচরণ ধীরে ধীরে নিজের অনুভূতির ওপর বিশ্বাস কমিয়ে দেয়। একটি সুস্থ সম্পর্কে দুই পক্ষের অনুভূতিকেই সম্মান করা হয়।

২. শুধু নিজের প্রয়োজনেই যোগাযোগ করা

কিছু সম্পর্কে দেখা যায়, একজন মানুষ শুধু নিজের সুবিধামতো যোগাযোগ করেন। প্রয়োজন ছাড়া খোঁজ নেন না, বারবার উত্তর দিতে দেরি করেন বা একসঙ্গে সময় কাটানোর আগ্রহ দেখান না।

প্রথমে বিষয়টি ছোট মনে হলেও, সময়ের সঙ্গে সম্পর্ক একতরফা হয়ে যেতে পারে।

আরও পড়ুন

৩. ব্যক্তিগত সীমার প্রতি সম্মান না থাকা

প্রত্যেক মানুষের নিজস্ব ব্যক্তিগত পরিসর থাকে। কিন্তু যদি সেই সীমা মানতে না চাওয়া হয় বা নিজের প্রয়োজনের কথা বললে অপরাধবোধ তৈরি করা হয়, তাহলে তা উদ্বেগের বিষয়।

বিশেষজ্ঞদের মতে, এতে একজন মানুষ ধীরে ধীরে নিজের মতামত ও প্রয়োজন প্রকাশ করতেই ভয় পেতে শুরু করেন।

৪. মজার ছলে বারবার আঘাত করা

হাসি-ঠাট্টা সম্পর্কের স্বাভাবিক অংশ। কিন্তু বারবার চেহারা, সিদ্ধান্ত বা ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যঙ্গ করা মানসিকভাবে কষ্টদায়ক হতে পারে।

অনেক সময় এসব কথা মজা বলে এড়িয়ে দেওয়া হলেও, দীর্ঘমেয়াদে তা আত্মসম্মানে আঘাত হানতে পারে।

৫. নিজের মতো থাকতে না পারা

সম্পর্কের সবচেয়ে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত এটি। যদি সব সময় কথা বলার আগে ভাবতে হয়, নিজের মতামত লুকাতে হয় বা ভুল বোঝাবুঝির ভয়ে নিজেকে বদলে ফেলতে হয়, তাহলে সম্পর্কের ভেতরে মানসিক চাপ তৈরি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, একটি সুস্থ সম্পর্কে মানুষ নিজের স্বাভাবিক সত্তা নিয়েই স্বস্তিতে থাকতে পারেন।

কেন গুরুত্ব দেবেন এই আচরণ বা লক্ষণগুলোকে?

বিশেষজ্ঞদের মতে, এসব আচরণ সব সময় ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়ার জন্য করা হয় না। তবে দীর্ঘদিন উপেক্ষা করলে সম্পর্ক ধীরে ধীরে অস্বাস্থ্যকর হয়ে উঠতে পারে।

একটি ভালো সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, খোলামেলা কথা বলা, ব্যক্তিগত সীমার প্রতি শ্রদ্ধা এবং মানসিক নিরাপত্তা। এই বিষয়গুলো ঠিক থাকলেই সম্পর্ক দীর্ঘদিন সুন্দর ও স্থিতিশীল থাকে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করা, অবসর সময়ে সোফায় গা এলিয়ে মুঠোফোন দেখা কিংবা শারীরিক পরিশ্রম না করা—আধুনিক জীবনে এমন অভ্যাস অনেকেরই।
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
আরও পড়ুন
‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’
পতাকার লাল বৃত্তের অদৃশ্য সেতুবন্ধন: বাংলাদেশ-জাপানের অনন্য সম্পর্ক 
স্ত্রী থাকার পরেও কি শ্যালিকাকে বিয়ে করা যাবে?
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেইলিং, ঢাবি ছাত্রকে আত্মসমর্পণের নির্দেশ