ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

৪৯ বছর বয়সেও যেভাবে দারুণ ফিট শাকিরা, জেনে নিন রহস্য

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:০০ পিএম
শাকিরা। ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত পপ তারকা শাকিরা বয়স ৪৯ হলেও এখনও মঞ্চে অসাধারণ শক্তি, স্ট্যামিনা ও ফিটনেস ধরে রেখেছেন। ঘণ্টার পর ঘণ্টা নাচ, লাইভ পারফরম্যান্স এবং বিশ্বভ্রমণের মতো ব্যস্ত সূচির মাঝেও তাঁর ফিটনেস ধরে রাখার রহস্য নিয়ে ভক্তদের কৌতূহল দীর্ঘদিনের।

তার দীর্ঘদিনের ফিটনেস ট্রেনার আনা কাইজারের দেওয়া তথ্য অনুযায়ী, শাকিরার ফিটনেসের মূল ভিত্তি হলো নিয়মিত ব্যায়াম, নাচ-কেন্দ্রিক ওয়ার্কআউট এবং সুষম খাদ্যাভ্যাস।

নাচই প্রধান কার্ডিও ব্যায়াম

শাকিরার ওয়ার্কআউট রুটিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ‘ড্যান্স-কার্ডিও’। এতে নাচের বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে হৃদ্‌যন্ত্রের সক্ষমতা, স্ট্যামিনা এবং ক্যালরি বার্ন বাড়ানো হয়। চর্চার সময় শেখা অনেক মুভ পরবর্তীতে তিনি মঞ্চে ব্যবহার করেন, যা পারফরম্যান্সকেও আরও প্রাণবন্ত করে তোলে।

হালকা ওজন ও কম চাপের ব্যায়াম
ভারী ওজন তোলার বদলে শাকিরা তুলনামূলক হালকা ওজন দিয়ে বারবার এক্সারসাইজ করেন। এতে শরীর টোনড থাকে এবং অতিরিক্ত চাপও পড়ে না।

তার ব্যায়ামের বড় অংশই ‘লো-ইমপ্যাক্ট’, যা জয়েন্টে অতিরিক্ত চাপ না দিয়ে দীর্ঘমেয়াদে ফিটনেস ধরে রাখতে সাহায্য করে।

কোর বা পেটের ব্যায়ামে বিশেষ গুরুত্ব
ওয়ার্কআউটের শেষ দিকে তিনি নিয়মিত কোর মাসল বা পেটের ব্যায়াম করেন। সিট-আপ ও পিলাটেসভিত্তিক অনুশীলন তাঁর রুটিনের গুরুত্বপূর্ণ অংশ।

ব্যায়ামের পর পুষ্টি গ্রহণ
ব্যায়ামের প্রায় ৪৫ মিনিটের মধ্যে প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ করেন শাকিরা, যা পেশি পুনর্গঠন ও শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে।

সুষম খাদ্যাভ্যাস
তাঁর দৈনন্দিন খাবারের তালিকায় থাকে- সকালে অমলেট ও সবজি, দুপুরে প্রোটিনসমৃদ্ধ সালাদ, রাতে ভাপানো সবজি ও প্রোটিন ও মাঝে মধ্যে স্যুপ ও প্রোটিন শেক। তিনি সাধারণত ২-৩ ঘণ্টা পরপর ছোট পরিমাণে খাবার খান, যাতে শক্তির ঘাটতি না হয়।

ধারাবাহিকতাই আসল রহস্য
বিশেষজ্ঞদের মতে, শাকিরার ফিটনেসের সবচেয়ে বড় রহস্য কোনো জাদুকরি ডায়েট নয় বরং দীর্ঘদিনের নিয়মিত ব্যায়াম, সক্রিয় জীবনযাপন এবং সুষম খাদ্যাভ্যাসের ধারাবাহিকতা।

সব মিলিয়ে বলা যায়, শাকিরার ফিটনেস রুটিন যে কাউকে অনুপ্রাণিত করতে পারে, যদি তা নিয়মিতভাবে অনুসরণ করা যায়।

সূত্র: ইকোনমিক টাইমস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুরগির যে ১০ অংশ কখনোই খাওয়া উচিত নয়
সহজলভ্য ও পুষ্টিকর প্রোটিনের উৎস হিসেবে অনেকের খাদ্যতালিকার শীর্ষস্থানে থাকে মুরগির মাংস । তবে এই মাংস সুস্বাদু ও পুষ্টিকর হলেও মুরগির শরীরের সব অংশ মানুষের শরীরের জন্য নিরাপদ নয়।
মুরগির যে ১০ অংশ কখনোই খাওয়া উচিত নয়
সোনার প্রতি মানুষের এত আকর্ষণ কেন
সোনা—হাজার হাজার বছর ধরে মানুষের কাছে যার আকর্ষণ একটুও কমেনি। দাম বাড়লেও এর প্রতি মানুষের আগ্রহ থেকে যায়।
সোনার প্রতি মানুষের এত আকর্ষণ কেন
যে দুই পেশায় আলঝেইমার রোগে মৃত্যুঝুঁকি কম
আলঝেইমার রোগ বয়স্কদের মধ্যে সবচেয়ে পরিচিত স্মৃতিশক্তি লোপ পাওয়ার রোগগুলোর একটি। দীর্ঘদিন ধরে এ রোগের কারণ ও কার্যকর চিকিৎসা নিয়ে গবেষণা হলেও এখনো এর পুরোপুরি কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।
যে দুই পেশায় আলঝেইমার রোগে মৃত্যুঝুঁকি কম
শিশুকে সাঁতার শেখানোর আগে যে ১০ বিষয় জানা জরুরি 
পানিতে ডুবে মৃত্যু শিশুদের জন্য বড় একটি ঝুঁকি। বিশেষ করে ১ থেকে ৪ বছর বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ পানিতে ডুবে যাওয়া।
শিশুকে সাঁতার শেখানোর আগে যে ১০ বিষয় জানা জরুরি 
বাড়ির বাইরে বের হলে পড়ে যাওয়ার ঝুঁকি থেকে যেভাবে নিজেকে রক্ষা করবেন
বাড়িতে পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে অনেকেই নানা ব্যবস্থা নেন। কিন্তু বাড়ির বাইরে পা রাখলেই সামনে আসতে পারে নতুন নতুন বিপদ।
বাড়ির বাইরে বের হলে পড়ে যাওয়ার ঝুঁকি থেকে যেভাবে নিজেকে রক্ষা করবেন
আরও পড়ুন
মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা
যে কারণে এমবাপ্পেকে ধন্যবাদ দিলেন শাকিরা
সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা
পটুয়াখালী গিয়ে কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শাকিরা