ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গ্যাস সিলিন্ডারে বিপদ এড়াতে যে ভুলগুলো কখনও করবেন না

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৯:২৮ এএম
গ্যাস সিলিন্ডারে বিপদ এড়াতে যে ভুলগুলো কখনও করবেন না । ছবি: সংগৃহীত

রান্নাঘরের নিত্যসঙ্গী এখন এলপিজি গ্যাস সিলিন্ডার। শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল—সব জায়গাতেই রান্নার কাজে বাড়ছে এর ব্যবহার। তবে অসতর্কতা, নিম্নমানের যন্ত্রাংশ এবং সঠিক নিয়ম না মানার কারণে এই নিরাপদ জ্বালানিই কখনো কখনো ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

বিশেষজ্ঞরা বলছেন, মানসম্মত গ্যাস সিলিন্ডার সাধারণত নিরাপদ। তবে গ্যাস বের হয়ে ঘরে জমে গেলে সামান্য আগুন বা স্ফুলিঙ্গ থেকেই বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে। তাই সিলিন্ডার ব্যবহার থেকে শুরু করে সংরক্ষণ—সব ক্ষেত্রেই সতর্ক থাকা জরুরি।

কেন ঘটে গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা?

বিস্ফোরণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬০ লাখের বেশি মানুষ এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। সরকারি ও বেসরকারি মিলিয়ে বাজারে রয়েছে দুই কোটির বেশি সিলিন্ডার।

বিশেষজ্ঞদের মতে, ভালো মানের সিলিন্ডার সাধারণত গ্যাসের স্বাভাবিক চাপের চেয়ে কয়েক গুণ বেশি চাপ সহ্য করতে পারে। তাই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা খুব বেশি নয়। তবে দুর্ঘটনার মূল কারণ হলো গ্যাস লিকেজ।

আরও পড়ুন

রেগুলেটর, পাইপ, ভালভ কিংবা সংযোগস্থলে সমস্যা হলে গ্যাস বের হয়ে ঘরের ভেতর জমতে পারে। পরে আগুন, চুলার শিখা বা সামান্য বৈদ্যুতিক স্ফুলিঙ্গের সংস্পর্শে এলে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

সিলিন্ডার কেনার সময় যা দেখবেন

নিরাপদ ব্যবহারের প্রথম ধাপ হলো সঠিক সিলিন্ডার নির্বাচন করা। এজন্য—

১. অনুমোদিত বিক্রেতা বা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সিলিন্ডার কিনতে হবে।
২. সিলিন্ডারের মেয়াদ পরীক্ষা করতে হবে।
৩. মেয়াদ শেষ হওয়া সিলিন্ডার ব্যবহার করা যাবে না।
৪. সেফটি ক্যাপ, সিল, রাবার রিং ও রেগুলেটর ঠিক আছে কি না দেখতে হবে।
৫. নিম্নমানের পাইপ বা যন্ত্রাংশ ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
৬. নিরাপদে গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিয়ম

গ্যাস সিলিন্ডার সবসময় সোজা অবস্থায় রাখতে হবে। কখনো কাত করে বা উপুড় করে রাখা যাবে না। এটি সমতল জায়গায় রাখতে হবে এবং চুলা থেকে কিছুটা দূরে রাখা নিরাপদ।

সিলিন্ডার বন্ধ ক্যাবিনেটের ভেতরে বা চুলার নিচে রাখা উচিত নয়। এমন জায়গায় রাখতে হবে যেখানে বাতাস চলাচল করতে পারে। সরাসরি রোদ বা অতিরিক্ত তাপ থেকে দূরে রাখতে হবে।

রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকা জরুরি। জানালা খোলা রাখা বা বাতাস বের হওয়ার ব্যবস্থা থাকলে ঝুঁকি কমে।

নতুন সিলিন্ডার লাগানোর সময় অবশ্যই চুলা বন্ধ রাখতে হবে। পাশাপাশি মোমবাতি, হিটার বা অন্য কোনো আগুনের উৎস থেকে সিলিন্ডার দূরে রাখতে হবে।

সিলিন্ডারের আশপাশে ধূমপান করা বিপজ্জনক। এছাড়া সিলিন্ডারের ওপর কোনো ভারী জিনিস রাখা যাবে না।

রান্না শেষে শুধু চুলার নব বন্ধ করলেই হবে না, সিলিন্ডারের রেগুলেটরও বন্ধ করতে হবে।

গ্যাসের গন্ধ পেলেই যা করবেন

গ্যাসের গন্ধ পেলে আতঙ্কিত না হয়ে দ্রুত সতর্ক হতে হবে।

প্রথমে দরজা-জানালা খুলে দিতে হবে, যাতে গ্যাস বের হয়ে যেতে পারে। কোনো অবস্থাতেই ম্যাচ, লাইটার বা আগুন ব্যবহার করে লিকেজ পরীক্ষা করা যাবে না।

এ সময় কোনো বৈদ্যুতিক সুইচ চালু বা বন্ধ করা উচিত নয়। নিরাপদ জায়গায় গিয়ে সংশ্লিষ্ট বিক্রেতা বা কর্তৃপক্ষকে জানাতে হবে।

বাড়তি নিরাপত্তায় রাখতে পারেন এসব সরঞ্জাম

বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরে গ্যাস শনাক্তকারী যন্ত্র, আগুন নেভানোর যন্ত্র এবং মোটা কম্বল বা অগ্নিনির্বাপক কাপড় রাখা উপকারী হতে পারে।

এলপিজি সিলিন্ডার সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে এটি নিরাপদ ও কার্যকর জ্বালানি। তবে ছোট একটি ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সিলিন্ডার কেনা, সংরক্ষণ ও ব্যবহারের প্রতিটি ধাপে সতর্ক থাকাই সবচেয়ে বড় নিরাপত্তা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ভোলা প্রবাসী যুবকের মৃত্যু
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ 
নেত্রকোণায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ বাড়ি পুড়ে ছাই