ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

৩০ দিন কফির সঙ্গে ৩টি ডিম খেলে শরীরে কী ঘটে 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
৩০ দিন কফির সঙ্গে ৩টি ডিম খেলে শরীরে কী ঘটে  । ছবি: সংগৃহীত

সকাল শুরু হচ্ছে এক কাপ কফি আর তিনটি সেদ্ধ ডিম দিয়ে? ওজন কমানোর আশায় এখন অনেকেই এই খাদ্যাভ্যাস অনুসরণ করছেন। কিন্তু টানা এক মাস বা ৩০ দিন এভাবে খেলে শরীরে কী পরিবর্তন আসে? বিশেষজ্ঞরা বলছেন, এর ভালো দিক যেমন আছে, তেমনি রয়েছে কিছু জরুরি সতর্কতাও।

বর্তমানে ওজন কমানোর নানা খাদ্যতালিকার মধ্যে কফি ও সেদ্ধ ডিমের সংমিশ্রণ বেশ জনপ্রিয়। অনেকেই মনে করেন, এই দুটি খাবার একসঙ্গে খেলেই দ্রুত ওজন কমে। তবে চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়।

পুষ্টিবিদদের মতে, ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ডি, ভিটামিন বি এবং কোলিন। অন্যদিকে, দুধ ও চিনি ছাড়া কালো কফিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য উপকারী।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত শরীরচর্চা ও সারা দিনের সুষম খাদ্যাভ্যাসের সঙ্গে যদি এক সপ্তাহ এই ধরনের প্রাতরাশ করা হয়, তাহলে ওজন কমাতে কিছুটা সাহায্য মিলতে পারে।

তবে সমস্যা শুরু হতে পারে দীর্ঘদিন একই খাবার খেলে। কারণ ডিমে প্রোটিন থাকলেও এতে আঁশ বা খাদ্যআঁশ নেই। ফল, শাকসবজি বা সালাদ না থাকলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি তৈরি হতে পারে। ফলে প্রাতরাশে পুষ্টির ভারসাম্য বজায় থাকে না।

পেটের রোগ বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন খাদ্যআঁশের ঘাটতি হলে অন্ত্রের উপকারী জীবাণুর সংখ্যা কমে যেতে পারে। এতে হজমের সমস্যা, গ্যাস, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ে।

এ ছাড়া প্রতিদিন তিনটি ডিম খেলে কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত প্রোটিনের কারণে হজমে সমস্যা দেখা দিতে পারে। একই সঙ্গে নিয়মিত কফি পান করলে যাঁদের অম্বলের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে অস্বস্তি আরও বাড়তে পারে।

চিকিৎসকদের পরামর্শ, শুধু ডিম ও কফির ওপর নির্ভর না করে প্রাতরাশে খাদ্যআঁশসমৃদ্ধ খাবারও রাখা উচিত। ওটস, সবজি, ফল, সালাদ বা অন্যান্য পুষ্টিকর খাবার যোগ করলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় এবং হজমও ভালো থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, ডিম ও কফি—দুটিই স্বাস্থ্যকর খাবার। তবে সুস্থ থাকতে হলে প্রাতরাশে পুষ্টির ভারসাম্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ওজন কমানোর জন্য শুধু এই দুটি খাবারের ওপর নির্ভর না করে সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চাকেই গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
সদ্যোজাত শিশু স্বাভাবিকভাবেই অনেক সময় ঘুমায়, খায় এবং আবার ঘুমিয়ে পড়ে।
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই বিয়েকে ঘিরে স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করতে পারে।
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
ঢাকার রাস্তায় চলতে গেলে প্রায়ই কানে আসে, ওস্তাদ, বামে প্লাস্টিক, ডাইনে টেসলা, বরাবর, সামনে ক্লিয়ার।
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
আরও পড়ুন
ডিম ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রীর কড়া বার্তা 
ডিম্বাণু সংরক্ষণের সুযোগ বাংলাদেশেও, তবে চাইলেই কি করা যায়?
গরম গরম চা-কফি পান করছেন? ভয়ংকর ঝুঁকির কথা জানাল গবেষণা
সকালে ডিম না পনির, প্রোটিনে কে এগিয়ে?