ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

পরীক্ষার আগে এই ৫ খাবার খেলে মনোযোগ থাকবে তুঙ্গে, মনে থাকবে পড়াও

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০১:৩৪ পিএম
পরীক্ষার আগে এই ৫ খাবার খেলে মনোযোগ থাকবে তুঙ্গে, মনে থাকবে পড়াও । ছবি: সংগৃহীত

আগামীকাল (২ জুলাই) থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত পরীক্ষার্থীরা। তবে শুধু পড়াশোনা নয়, পরীক্ষার আগে কী খাচ্ছেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, সঠিক খাবার স্মৃতিশক্তি, মনোযোগ এবং কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। তাই পরীক্ষার দিন সকালে খাদ্যতালিকায় রাখতে পারেন কয়েকটি উপকারী খাবার।

পরীক্ষার হলে ভালো করতে চাইলে শুধু রাত জেগে পড়লেই হবে না। শরীর ও মস্তিষ্ককে সচল রাখার জন্য প্রয়োজন সুষম ও পুষ্টিকর খাবার। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার আগে এমন খাবার খাওয়া উচিত, যা দীর্ঘ সময় শক্তি জোগাবে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে।

ওমেগা সমৃদ্ধ খাবার রাখুন

পরীক্ষার আগে ওমেগা সমৃদ্ধ খাবার খাওয়া উপকারী। সামুদ্রিক মাছ যেমন স্যামন, সারডিন বা হেরিং পাওয়া গেলে খাওয়া যেতে পারে। আর না হলে কয়েকটি কাঠবাদাম বা আখরোটও ভালো বিকল্প হতে পারে। এসব খাবার মনোযোগ ধরে রাখতে সহায়তা করে।

একটি মৌসুমি ফল খেতে ভুলবেন না

ফলে থাকে ভিটামিন, খনিজ, খাদ্যআঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান শরীরকে সতেজ রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাই পরীক্ষার দিন সকালে নিজের পছন্দের একটি মৌসুমি ফল খেতে পারেন।

আরও পড়ুন

সকালের খাবারে রাখুন সবজি

সবজিতে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করার পাশাপাশি মস্তিষ্ককেও সক্রিয় রাখতে সাহায্য করে। তাই সকালের খাবারে রুটি বা ভাতের সঙ্গে একটি সবজির পদ রাখা ভালো।

ধীরে শক্তি দেয় এমন শর্করা খান

পরীক্ষার আগে অতিরিক্ত ভাত খেলে অনেকের ঘুম ঘুম ভাব আসতে পারে। তাই সকালে রুটি, ওটস বা ডালিয়ার মতো ধীরে শক্তি দেয় এমন শর্করা জাতীয় খাবার খাওয়া ভালো। এতে দীর্ঘ সময় শক্তি পাওয়া যায় এবং ক্লান্তিও কম লাগে।

তবে যাদের রুটিতে অ্যালার্জি বা হজমের সমস্যা রয়েছে, তাদের নিজের শারীরিক অবস্থার সঙ্গে মানানসই খাবার বেছে নেওয়া উচিত।

প্রোটিন রাখুন খাদ্যতালিকায়

প্রোটিন শরীরে শক্তি জোগানোর পাশাপাশি মস্তিষ্ককে সক্রিয় রাখতেও সাহায্য করে। তাই পরীক্ষার আগে ডিম, মাছ, সয়াবিন বা পনিরের মধ্যে যেকোনো একটি প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া যেতে পারে।

আতঙ্ক নয়, দরকার সঠিক প্রস্তুতি

বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার আগে অতিরিক্ত দুশ্চিন্তা না করে পর্যাপ্ত ঘুম, সুষম খাবার এবং আত্মবিশ্বাস ধরে রাখা সবচেয়ে জরুরি। সঠিক প্রস্তুতির পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও ভালো ফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আগামীকাল (২ জুলাই) শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া সব পরীক্ষার্থীর জন্য রইল শুভকামনা। সঠিক প্রস্তুতি, স্বাস্থ্যকর খাবার এবং আত্মবিশ্বাসই হতে পারে ভালো ফলের অন্যতম চাবিকাঠি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই বিয়েকে ঘিরে স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করতে পারে।
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
ঢাকার রাস্তায় চলতে গেলে প্রায়ই কানে আসে, ওস্তাদ, বামে প্লাস্টিক, ডাইনে টেসলা, বরাবর, সামনে ক্লিয়ার।
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বাসে বসে জানালা দিয়ে কিনে নিলেন আমড়া, শসা কিংবা পেয়ারা মাখা।
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি