ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড জিতল শিশু কনটেন্ট ক্রিয়েটর সুজানা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম
ছবি: সংগৃহীত

দেশের ডিজিটাল প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় শিশু কনটেন্ট ক্রিয়েটর সুজানা চৌধুরী অর্জন করল এক দারুণ স্বীকৃতি। ‘দ্য মার্ভেল – বি ইউ’-এর উদ্যোগে আয়োজিত ‘মেরিল প্রেজেন্টস মার্ভেল অব টুমোরো ইনফ্লুয়েন্সার ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘ইন্সপায়ারিং চিলড্রেন’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সুজানার জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মের নাম ‘সুজানা দ্য আনস্টপেবল’।

পারিবারিক আবহে শৈশবের স্বতঃস্ফূর্ত ও মজার ভিডিও বানিয়ে খুব অল্প সময়েই লাখো দর্শকের মন জয় করে নিয়েছে সুজানা। মাত্র চার বছর বয়স থেকে বাবা আরজে উদয়-এর হাত ধরে কনটেন্ট তৈরির জগতে পা রেখেছিল সে। সময়ের সঙ্গে সঙ্গে তার সেই পথচলা আরও পরিপক্ব ও বিস্তৃত হয়েছে।

বর্তমানে নয় বছর বয়সী সুজানা শিশুদের জন্য ইতিবাচক, শিক্ষণীয় ও আনন্দঘন কনটেন্ট তৈরিতে দেশের একটি সুপরিচিত মুখ। ডিজিটাল দুনিয়ায় সুজানার এই আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে ইতোমধ্যেই সে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় সব ব্র্যান্ডের সঙ্গে।

আরও পড়ুন

এ পর্যন্ত প্রাণ-আরএফএল, গ্রামীণফোন, বিকাশ, নগদ, মজারু, হইচই, আকিজ, গাড়িবুক এবং ইউনিলিভারসহ ১০০টিরও বেশি দেশি-বিদেশি নামী ব্র্যান্ডের সঙ্গে সফলভাবে কাজ করেছে এই খুদে ইনফ্লুয়েন্সার।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের মাঝে ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া এবং সৃজনশীল প্রতিভার বিকাশে অনন্য ভূমিকা রাখায় সুজানাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

এই বড় অর্জন সুজানার দীর্ঘ কনটেন্ট জার্নির একটি অন্যতম ও গুরুত্বপূর্ণ স্বীকৃতি। সুজানার পরিবার এবং শুভানুধ্যায়ীদের বিশ্বাস, তার এই অভাবনীয় সাফল্য দেশের আরও অনেক শিশুকে আত্মবিশ্বাসী, সৃজনশীল ও ইতিবাচকভাবে নিজেদের প্রকাশ করতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো