ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বন্যায় কেটে গেলে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
বন্যায় কেটে গেলে কী করবেন । ছবি: আরটিভি

বন্যার সময় বা বন্যার পানি নেমে যাওয়ার পর কাটা-ছেঁড়া হওয়া খুবই সাধারণ ঘটনা। তবে এ সময়ের ছোট একটি ক্ষতও বড় ধরনের সংক্রমণের কারণ হতে পারে। কারণ বন্যার পানিতে বিভিন্ন ধরনের জীবাণু, ময়লা ও ক্ষতিকর উপাদান থাকে। তাই শরীর কেটে গেলে দ্রুত প্রাথমিক চিকিৎসা নেওয়া জরুরি।

বিশেষজ্ঞদের মতে, শরীর কেটে গেলে প্রথমেই রক্তপাত বন্ধ করার চেষ্টা করতে হবে। পরিষ্কার কাপড় বা গজ দিয়ে ক্ষতস্থানে অন্তত ৫ থেকে ১০ মিনিট চাপ দিয়ে রাখুন। সম্ভব হলে কাটা অংশটি হৃদপিণ্ডের চেয়ে একটু উঁচুতে রাখুন। এতে রক্তপাত দ্রুত কমতে পারে।

রক্তপাত কমে গেলে সাবান ও নিরাপদ বিশুদ্ধ পানি দিয়ে ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করুন। কাদা বা ময়লা থাকলে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর ক্ষতস্থানে জীবাণুনাশক দ্রবণ বা জীবাণুর সংক্রমণ রোধে ব্যবহারযোগ্য মলম লাগাতে হবে।

আরও পড়ুন

এরপর পরিষ্কার ব্যান্ডেজ বা শুকনো কাপড় দিয়ে ক্ষতস্থান ভালোভাবে ঢেকে রাখতে হবে, যাতে আবার বন্যার পানির সংস্পর্শে না আসে। প্রয়োজন হলে নিয়মিত ব্যান্ডেজ পরিবর্তন করতে হবে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বন্যার সময় সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় টিটেনাসের টিকা নেওয়ার বিষয়েও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে মরিচা ধরা কোনো বস্তুতে কেটে গেলে, ক্ষত গভীর হলে বা ১০ মিনিট চাপ দেওয়ার পরও রক্তপাত বন্ধ না হলে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।

বন্যার সময় সামান্য কাটা-ছেঁড়াকেও অবহেলা করা উচিত নয়। সময়মতো সঠিক প্রাথমিক চিকিৎসা নিলে সংক্রমণসহ নানা জটিলতা থেকে সহজেই নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর
সকালে ঘুম থেকে ওঠার পর মুখ শুকিয়ে থাকা, জিভ আঠালো লাগা কিংবা গলা শুকিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই।
ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর
প্রিয় টেডি বিয়ারকে জড়িয়ে ধরার দিন আজ
শৈশবের কত স্মৃতিই না জড়িয়ে থাকে একটি ছোট্ট টেডি বিয়ারের সঙ্গে! কখনো ঘুমের সঙ্গী, কখনো ভয় কাটানোর বন্ধু, আবার কখনো মন খারাপের দিনে একটুখানি স্বস্তি।
প্রিয় টেডি বিয়ারকে জড়িয়ে ধরার দিন আজ
এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি
সারাদিনের ক্লান্তি দূর করতে কিংবা কাজের ফাঁকে চাঙা থাকতে অনেকেই ভরসা করেন এনার্জি ড্রিংকের ওপর।
এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি
বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ
আজ ৬ নভেম্বর, বিশ্ব চিৎকার বন্ধ দিবস। রাগ, ক্ষোভ কিংবা মতবিরোধের সময় চিৎকারের পরিবর্তে ধৈর্য, সহনশীলতা ও শান্তিপূর্ণ যোগাযোগের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে দিবসটি পালিত হয়।
বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ
কেন হাসতে হাসতে চোখে পানি আসে
প্রাণ খুলে হাসছেন, অথচ হঠাৎ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।
কেন হাসতে হাসতে চোখে পানি আসে
আরও পড়ুন
ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
নাতনির সঙ্গে ৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক