ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দুটি ডিম একসঙ্গে খাওয়া কি উচিৎ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: সংগৃহীত

ডিম খেতে পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে। যদিও এ সুপারফুডটি কখনও পুষ্টির ভাণ্ডার, আবার কখনও ভয় কোলেস্টেরল বাড়ার। ফলে ডিম খাওয়া নিয়ে এ ধোঁয়াশার মধ্যে থাকতেই হয়। দিনে ১টি ডিম সিদ্ধ খাওয়ায় খুব একটা ক্ষতি হয় না। বরং লাভই হয়। কিন্তু ২টি ডিম খেলে কী হতে পারে?

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ডিম খেলে শরীরে একাধিক পুষ্টির ঘাটতি পূরণ হয়। একটি ডিমে প্রায় ৭০ ক্যালোরি এবং ৬ গ্রাম প্রোটিন থাকে। এ ছাড়া ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, লুটিন, জিয়াজেনথিন এবং অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। সুতরাং, ডিম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। আপনি দুটি ডিম খেতে পারেন। কিন্তু সঙ্গে আর কী খাচ্ছেন আর কীভাবে খাচ্ছেন, এর ওপর অনেক কিছু নির্ভর করছে। চলুন ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের এ সংক্রান্ত এক প্রতিবেদন অনুযায়ী জেনে নেয়া যাক বিস্তারিত।


ডিমের পুষ্টিগুণ

ডিম শরীরে এনার্জি জোগায়। ডিমে থাকা কোলিন মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা বাড়ায় এবং লুটিন ও জিয়াজেনথিন চোখের যত্ন নেয়। এ ছাড়া ডিমে থাকা প্রোটিন পেশির ক্ষয় রোধ করে। অ্যামিনো অ্যাসিড একাধিক রোগের ঝুঁকি প্রতিরোধ করে। দিনের যে কোনও সময়ে ডিম খাওয়া যায়। তবে ব্রেকফাস্টে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের সঙ্গে ডিম খেলে সবচেয়ে ভালো। এছাড়া শাকসবজি, ফল, দানাশস্যের সঙ্গে ডিম খেলে ভালো উপকার মেলে।

ডিমে কোলেস্টেরল


আরও পড়ুন

একটি বড় ডিমে প্রায় ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। অর্থাৎ দুটি ডিমে তার পরিমাণ দ্বিগুণ। কাগজে-কলমে এই সংখ্যাটি বড় মনে হলেও এটি সমান ক্ষতিকর নয়। বিশেষজ্ঞদের মতে, ডিমে থাকা কোলেস্টেরল শরীরে বিশেষ প্রভাব ফেলে না। কিন্তু স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট রক্তে কোলেস্টেরল বাড়ানোর জন্য বেশি দায়ী। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং হার্ভার্ড হেলথের মতে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রতিদিন একটি বা দুটি ডিম হার্টের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। কিন্তু এর জন্য আপনার ডায়েটে ভারসাম্য থাকতে হবে। অর্থাৎ, ডিম স্বাস্থ্যকর উপায়ে খেতে হবে।

ডিমের সঙ্গে যা খাওয়া উচিত নয়

ডিমের সঙ্গে পালংশাক, টমেটো, ওটস, রুটি, ডাল ইত্যাদি খাওয়া উচিত। এগুলো স্বাস্থ্যের জন্য উপযোগী। কিন্তু বেকন, সসেজ, মাখন, চিজ, পাউরুটি বা প্রক্রিয়াজাত খাবার খেলে সমস্যা বাড়বে। তখন রক্তে কোলেস্টেরলের মাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। ডিমের সঙ্গে উচ্চ চর্বিযুক্ত খাবারগুলো না খাওয়াই ভালো।

এদিকে, বিশেষজ্ঞদের মতে, ডিম স্বাস্থ্যকর হলেও সবাই ২টি খেতে পারবেন না। বিশেষত যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের সতর্ক থাকা দরকার। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসে সপ্তাহে ৭টির বেশি ডিম খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এ ছাড়া কোলেস্টেরলের মাত্রা বেশি হলে বা কোলেস্টেরলের ফ্যামিলি হিস্ট্রি থাকলে ডিম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
গর্ভাবস্থায় অনেক নারী হঠাৎ কিছু বিষয় ভুলে যাওয়ার সমস্যায় পড়েন।
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
কোষ্ঠকাঠিন্য হলেই অনেকের মনে পড়ে ইসবগুলের ভুসির কথা। পানিতে মিশিয়ে খাওয়া পরিচিত এই খাবারটি দীর্ঘদিন ধরে পেট পরিষ্কার রাখতে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইসবগুলের উপকারিতা শুধু কোষ্ঠকাঠিন্য দূর করার মধ্যেই সীমাবদ্ধ নয়।
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
বয়সের ছাপ কমানো থেকে শুরু করে মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণ—বিভিন্ন কারণে বোটক্স ব্যবহার করা হয়।
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
রাতে বিছানায় শুয়ে আছেন, কিন্তু পায়ে কেমন যেন অস্বস্তি হচ্ছে।
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
শিয়ালের মাংস খেলে বাতের ব্যথা সারে, তক্ষক খেলে হাঁপানি থেকে যৌনক্ষমতা নানা রোগের চিকিৎসা হয়, আবার জোঁকের তেল নাকি সারিয়ে দেয় বাত-ব্যথা ও বিভিন্ন শারীরিক সমস্যা। বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এমন নানা লোকবিশ্বাস। তবে এসব দাবির পেছনে বৈজ্ঞানিক ভিত্তি কতটা?
শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
আরও পড়ুন
‘নতুন ক্লিনিক’ তৈরি নিয়ে জরুরি নির্দেশনা
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১১ শিশুর মৃত্যু
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন নিয়ে ড্যাবের গোলটেবিল বৈঠক বুধবার
আমরা চাই না চিকিৎসার অভাবে কারও মৃত্যু হোক: স্বাস্থ্যমন্ত্রী