ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রতিদিন লেবু চা পানে যে উপকার পাওয়া যায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি: সংগৃহীত

বেশিরভাগের ক্ষেত্রেই এককাপ চা ছাড়া সকালটা যেন অসম্পূর্ণ। কর্মক্ষেত্রে একটি দীর্ঘ দিনের শেষে, মিটিং এর মধ্যে বা বৃষ্টির সময়- এক কাপ চা যেকোনো উপলক্ষকে আরও উপভোগ্য করে তুলতে পারে। চা প্রেমীরা কেবল এক ধরনের চায়ের সঙ্গে লেগে থাকবেন না, কারণ এই পানীয়টির বিভিন্ন রূপ রয়েছে যা বিশ্ব জুড়ে জনপ্রিয়। তার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো লেবু চা। এই চা কেবল সুস্বাদুই নয়, রয়েছে অনেক উপকারিতাও। চলুন জেনে নেওয়া যাক।

ইমিউনিটি বুস্টার

লেবু ভিটামিন সি, ভিটামিন বি ৬, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো পুষ্টির একটি দুর্দান্ত উৎস। এসব উপাদান ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চা পাতায় ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে।

ত্বক ভালো রাখে

লেবুতে প্রচুর পঅ্যাস্ট্রিঞ্জেন্ট বৈশিষ্ট্য রয়েছে, যা এটিকে ত্বকের জন্য একটি সুপারফুড হিসেবে কাজ করে। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য শরীরে প্রদাহের বিরুদ্ধে লড়াই করে। লেবু চা ত্বকের রোগ যেমন ব্রণ ও একজিমা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে।

আরও পড়ুন

ওজন নিয়ন্ত্রণ

যদি ওজন কমাতে চান তাহলে লেবু চা হতে পারে একটি উপকারী পানীয়। এটি শরীরকে ডিটক্স করতে সাহায্য করে এবং হজমে সাহায্য করে। এছাড়া, এতে বেশ কিছু অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরকে ফিট রাখে।

স্ট্রেস কমায়

এই চায়ে রয়েছে প্রচুর ফ্ল্যাভোনয়েড, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এক কাপ উষ্ণ লেবু চা আপনার মেজাজ উন্নত করতে, স্ট্রেস কমাতে এবং আপনাকে আরও আরামদায়ক বোধ করতে সাহায্য করতে পারে।

হজমের সবচেয়ে পরিচিত সমস্যার মধ্যে একটি হলো অ্যাসিডিটি। লেবু চা এটি নিয়ন্ত্রণে খুব কার্যকর। অ্যাসিডিটি প্রশমিত করতে লেবু যেকোনো চায়ে যোগ করা যেতে পারে, তবে দুধ মেশানো হলে সেই চায়ে লেবু মেশাবেন না। লেবুতে প্রচুর খাদ্যতালিকাগত ফাইবার রয়েছে যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে ও বিপাক নিয়ন্ত্রণ করে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
মানহীন মেডিকেল কলেজ কাউকে করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
অক্টোবরে রেকর্ড প্রাণহানির পর ডেঙ্গুতে এবার আরও ৬ জনের মৃত্যু