ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জেনে নিন কফি-মধুর ফেসপ্যাকের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০:১২ পিএম
ছবি: সংগৃহীত

ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ত্বক ভালো রাখতে অনেকেই ভরসা রাখছেন ঘরোয়া ফেসপ্যাকে। ঘরে বানানো বিভিন্ন ফেসপ্যাকের মধ্যে কফি-মধুর ফেসপ্যাক অন্যতম। এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে তৈরি ফেসপ্যাক ত্বকের জন্য হতে পারে দারুণ উপকারী। নিয়মিত ব্যবহার করলে ত্বক পরিষ্কার, উজ্জ্বল ও কোমল রাখতে সাহায্য করে এই প্রাকৃতিক প্যাক। চলুন জেনে নেওয়া যাক কফি-মধুর ফেসপ্যাক ব্যবহারের উপকারিতা-

ত্বকের মৃত কোষ দূর করে

কফি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি ত্বকের ওপর জমে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে। ফলে ত্বক আরও সতেজ ও প্রাণবন্ত দেখায়।

প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়

কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্লান্তভাব কমাতে সাহায্য করে। অন্যদিকে মধু ত্বককে ময়েশ্চারাইজ করে উজ্জ্বলতা বাড়ায়।

ব্রণ ও দাগ কমাতে সহায়ক

মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের জীবাণু দূর করতে সাহায্য করে। এতে ব্রণ কমতে পারে এবং ব্রণের দাগও হালকা হতে পারে।

আরও পড়ুন

ত্বক কোমল রাখে

শুষ্ক ত্বকের জন্য মধু খুবই উপকারী। এটি ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে নরম ও মসৃণ রাখে।

চোখের নিচের ফোলাভাব কমাতে সাহায্য করে

কফিতে থাকা ক্যাফেইন ত্বকের ফোলাভাব কমাতে সহায়ক হতে পারে। তাই চোখের নিচে ক্লান্তভাব বা হালকা ফোলা ভাব কমাতেও এই প্যাক উপকারী।

যেভাবে তৈরি করবেন ফেসপ্যাক

এক চা চামচ কফি গুঁড়া ও এক চা চামচ খাঁটি মধু ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা গোলাপজলও যোগ করতে পারেন।

ব্যবহারের নিয়ম

মুখ পরিষ্কার করে প্যাকটি পুরো মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই বার ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যেতে পারে।

তবে যাদের ত্বক সংবেদনশীল, তারা ব্যবহারের আগে হাতে অল্প করে পরীক্ষা করে নেওয়া ভালো। ত্বকে জ্বালা বা অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করুন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
কয়েক বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী