ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জেনে নিন সকালে খালি পেটে খেজুর খাওয়ার উপকারীতা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: সংগৃহীত

খেজুরকে বলা হয়ে থাকে প্রাকৃতিক সুপারফুড। পুষ্টিগুণে ভরপুর খেজুর এমনই একটি খাবার, যা সকালে খালি পেটে খেলে নানা উপকার মেলে। প্রাকৃতিক চিনি, ফাইবার, ভিটামিন ও খনিজসমৃদ্ধ এই ফল শরীরকে দ্রুত শক্তি জোগানোর পাশাপাশি হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিমাণমতো খেজুর খেলে শরীরের দুর্বলতা কমে এবং সারাদিন কাজের শক্তি পাওয়া যায়। বিশেষ করে রোজা বা দীর্ঘ সময় না খেয়ে থাকার পর খেজুর খাওয়া শরীরের জন্য বেশ উপকারী। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা-

দ্রুত শক্তি জোগায়

খেজুরে থাকা প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে। সকালে খালি পেটে ২-৩টি খেজুর খেলে ক্লান্তি কমে এবং সারাদিন সতেজ অনুভূত হয়।

হজমশক্তি উন্নত করে

খেজুরে রয়েছে পর্যাপ্ত খাদ্যআঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। সকালে খালি পেটে খেলে অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে সাহায্য করে।

রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে

খেজুরে আয়রনের পরিমাণ ভালো থাকায় এটি রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার ঝুঁকি কমাতে সহায়ক। যাদের শরীরে হিমোগ্লোবিন কম, তারা নিয়মিত খেজুর খেতে পারেন।

আরও পড়ুন

হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী

পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খেজুর হৃদ্‌যন্ত্র ভালো রাখতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। ফলে মৌসুমি সর্দি-কাশি বা দুর্বলতার ঝুঁকি কিছুটা কমে।

হাড় মজবুত রাখতে সহায়ক

ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান থাকায় খেজুর হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

যেভাবে খাবেন

সাধারণত সকালে ২ থেকে ৪টি খেজুর খাওয়া ভালো। তবে ডায়াবেটিস বা রক্তে শর্করার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।

এছাড়াও রাতে কয়েকেটি খেজুর পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলেও ভালো ফল পাওয়া যায়। কেউ কেউ আবার দুধ, ওটস বা বাদামের সঙ্গেও খেয়ে থাকেন

তবে পরিমিত পরিমাণে নিয়মিত খেজুর খাওয়া শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি বা রক্তে শর্করা বাড়ার ঝুঁকি থাকতে পারে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
কয়েক বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী