ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বর্ষায় সর্দি-কাশিতে ভুগছেন? তেজপাতার পানিতেই মিলতে পারে স্বস্তি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ এএম
বর্ষায় সর্দি-কাশিতে ভুগছেন? তেজপাতার পানিতেই মিলতে পারে স্বস্তি । ছবি: সংগৃহীত

বর্ষাকালে সর্দি-কাশি, গলা ব্যথা ও মৌসুমি সংক্রমণের সমস্যা বেড়ে যায়। এমন সময়ে রান্নাঘরে থাকা সাধারণ একটি মশলাই হতে পারে উপকারী। সেটি হলো তেজপাতা। শুধু খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়াতেই নয়, বহু বছর ধরে ভেষজ গুণের জন্যও তেজপাতা ব্যবহার হয়ে আসছে।

বিশেষজ্ঞদের মতে, তেজপাতায় এমন অনেক উপকারী উপাদান রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হজম ভালো রাখতে সাহায্য করতে পারে। বর্ষার সময়ে তেজপাতা ফুটানো পানি পান করলে সর্দি-কাশির অস্বস্তিও কিছুটা কমতে পারে।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

তেজপাতায় রয়েছে পলিফেনল, ফ্ল্যাভনয়েড ও ভিটামিন সি-এর মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরকে ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে রক্ষা করে, কোষের ক্ষতি কমাতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। পাশাপাশি শরীরের প্রদাহ কমাতেও সহায়তা করে।

হজম ভালো রাখতে সহায়ক

আয়ুর্বেদে দীর্ঘদিন ধরে হজমের সমস্যা দূর করতে তেজপাতা ব্যবহার করা হয়। এতে থাকা কিছু প্রাকৃতিক উপাদান খাবার সহজে হজম হতে সাহায্য করে। বদহজম, পেট ফাঁপা ও পেটব্যথার মতো সমস্যায় তেজপাতা ফুটানো পানি পান করা যেতে পারে। তবে তেজপাতা সরাসরি খাওয়া উচিত নয়, কারণ এটি সহজে হজম হয় না।

আরও পড়ুন

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, তেজপাতা শরীরে ইনসুলিন ও গ্লুকোজের কার্যকারিতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি তেজপাতার পানি পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।

হৃদ্‌যন্ত্রের জন্যও উপকারী

তেজপাতায় থাকা কিছু উপাদান রক্তনালিতে চর্বি জমা কমাতে সাহায্য করে। পাশাপাশি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানো, রক্ত চলাচল স্বাভাবিক রাখা এবং প্রদাহ কমানোর মাধ্যমে হৃদ্‌যন্ত্র সুস্থ রাখতে ভূমিকা রাখতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ভিটামিন এ, ভিটামিন সি এবং প্রাকৃতিক জীবাণুনাশক উপাদানে সমৃদ্ধ তেজপাতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মৌসুমি ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকি কমাতেও এটি উপকারী হতে পারে। সর্দি-কাশির সময় তেজপাতা ফুটানো পানি বা স্যুপ পান করলে কিছুটা স্বস্তি মিলতে পারে।

ব্যবহারে সতর্কতা

তেজপাতা ফুটানো পানি পান করা যেতে পারে, তবে তেজপাতা সরাসরি খাওয়া উচিত নয়। যেকোনো দীর্ঘমেয়াদি অসুস্থতা বা বিশেষ খাদ্যাভ্যাস অনুসরণ করলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তেজপাতা খাদ্যতালিকায় রাখা ভালো।

তেজপাতা আমাদের রান্নাঘরের পরিচিত একটি মশলা হলেও এর ভেষজ গুণ অনেকেরই অজানা। নিয়মিত ও পরিমিত ব্যবহারে এটি শরীরের বিভিন্ন উপকারে আসতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
নদীর ব্লক নির্মাণে লবণপানির বালু ব্যবহারের অভিযোগ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী