ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:৪৯ এএম
বর্ষার পাটশাক কেন খাবেন? জেনে নিন ৬ দারুণ স্বাস্থ্য উপকারিতা । ছবি: সংগৃহীত

বর্ষা মৌসুমে বাজারে সহজেই পাওয়া যায় পাটশাক। অনেকেই এটিকে সাধারণ একটি মৌসুমি শাক মনে করলেও পুষ্টিগুণের দিক থেকে এটি বেশ সমৃদ্ধ। ভিটামিন এ, বি৬, বি৯, সি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামসহ নানা উপকারী উপাদানে ভরপুর পাটশাক নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীরের নানা উপকার হতে পারে। বিশেষজ্ঞদের মতে, চোখের যত্ন থেকে শুরু করে হাড়, দাঁত, ত্বক ও রোগ প্রতিরোধক্ষমতা ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই শাক।

চোখের সুস্থতায় সহায়ক

পাটশাকে থাকা ভিটামিন বি৬ ও ফোলেট চোখের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, এসব পুষ্টি উপাদান রাতকানা রোগের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে। প্রতি ১০০ গ্রাম পাটশাকে থাকা ভিটামিন বি৬ একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করতে সক্ষম।

রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়

পাটশাকে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে। বর্ষাকালে সর্দি-কাশি, ভাইরাসজনিত সংক্রমণ ও মৌসুমি নানা অসুস্থতার ঝুঁকি কমাতেও এটি উপকারী হতে পারে।

আরও পড়ুন

ক্যানসারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে

পাটশাকে থাকা ভিটামিন বি৯ বা ফোলেট শরীরে নতুন কোষ তৈরি এবং ক্ষতিগ্রস্ত কোষ মেরামতে সহায়তা করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ফোলেট গ্রহণ জরায়ুমুখ, কোলন ও ফুসফুসের মতো কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

Web-Image

দাঁত ও মাড়ি ভালো রাখে

ক্যালসিয়ামসমৃদ্ধ পাটশাক দাঁত ও মাড়ি মজবুত রাখতে সাহায্য করে। নিয়মিত খাদ্যতালিকায় এই শাক থাকলে দাঁতের ক্ষয় ও মাড়ির বিভিন্ন সমস্যার ঝুঁকি কিছুটা কমতে পারে।

হাড় মজবুত রাখতে কার্যকর

পাটশাকে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম একসঙ্গে কাজ করে হাড়ের শক্তি বজায় রাখতে সহায়তা করে। এই দুই খনিজের ভারসাম্য ঠিক থাকলে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিসের ঝুঁকিও কমতে পারে।

ত্বক ও চুলের যত্নে উপকারী

পাটশাকে থাকা ভিটামিন বি২ শরীরে কোলাজেনের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে। কোলাজেন ত্বকের তারুণ্য ধরে রাখতে, বলিরেখা কমাতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, স্বাদে সামান্য তিতকুটে হলেও পাটশাক পুষ্টিগুণে ভরপুর একটি দেশীয় শাক। তাই বর্ষাকালে নিয়মিত খাদ্যতালিকায় এই শাক রাখলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় এবং নানা স্বাস্থ্য উপকারও মিলতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিপস্টিক কেনার সময় প্যাকেটে এই ৫ উপকরণ থাকলে সাবধান
সাজগোজের অন্যতম জনপ্রিয় উপকরণ লিপস্টিক। বাইরে বের হওয়ার আগে ঠোঁটে একটু রং লাগালেই চেহারায় আসে ভিন্ন আকর্ষণ।
লিপস্টিক কেনার সময় প্যাকেটে এই ৫ উপকরণ থাকলে সাবধান
ব্যায়ামেই বাড়ে স্মৃতি ও চিন্তাশক্তি
শরীর সুস্থ রাখতে ব্যায়ামের গুরুত্ব অনেক। নিয়মিত ব্যায়াম পেশির শক্তি ধরে রাখে, হৃদ্‌যন্ত্র ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমাতে পারে।
ব্যায়ামেই বাড়ে স্মৃতি ও চিন্তাশক্তি
প্রিয়জন হারানো মানুষকে সান্ত্বনা দেবেন যেভাবে
প্রিয়জন হারানোর কষ্টের কোনো সহজ সমাধান নেই। শোকাহত বন্ধু বা স্বজনকে কীভাবে সান্ত্বনা দেবেন, অনেক সময় সেটিও বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে।
প্রিয়জন হারানো মানুষকে সান্ত্বনা দেবেন যেভাবে
দুশ্চিন্তায় অস্থির? মস্তিষ্ক শান্ত রাখতে প্রতিদিন করুন এই অভ্যাস 
ব্যস্ততা, কাজের চাপ, পারিবারিক টানাপোড়েন কিংবা নানা দুশ্চিন্তায় অনেক সময় মস্তিষ্ক অস্থির হয়ে পড়ে।
দুশ্চিন্তায় অস্থির? মস্তিষ্ক শান্ত রাখতে প্রতিদিন করুন এই অভ্যাস 
মাটিতে খেললেই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? জানুন গবেষণা
শহরের ব্যস্ত জীবনে শিশুদের প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ দিন দিন কমছে। কংক্রিটের ভবন, ব্যস্ত রাস্তা আর চার দেয়ালের মধ্যেই বড় হচ্ছে অনেক শিশু।
মাটিতে খেললেই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? জানুন গবেষণা