ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বয়স ৪০ পেরোলেই চোখের এই লক্ষণ দেখলে দ্রুত সতর্ক হোন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:৩৬ এএম
বয়স ৪০ পেরোলেই চোখে সমস্যা? অবহেলা না করে দ্রুত সতর্ক হোন  । ছবি: সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে যেমন নানা পরিবর্তন আসে, তেমনি চোখেও দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা। বিশেষ করে ৪০ বছরের পর অনেকেই ঝাপসা দেখা, কাছের লেখা পড়তে অসুবিধা বা চোখে চাপ অনুভব করার মতো সমস্যায় ভোগেন। বিশেষজ্ঞদের মতে, এসব লক্ষণ অবহেলা না করে সময়মতো চোখ পরীক্ষা করানো জরুরি।

চোখের সুস্থতা ধরে রাখতে শুধু বয়সই নয়, জীবনযাপনও গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার বা টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে থাকা, অনিয়মিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চোখের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ফলে অল্প বয়সেও দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিতে পারে।

শিশুর ক্ষেত্রেও থাকতে হবে সতর্ক

বিশেষজ্ঞরা বলছেন, মা-বাবার চোখের সমস্যা থাকলে শিশুরও দৃষ্টিশক্তির সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। শিশু যদি বই খুব কাছে এনে পড়ে, টেলিভিশন কাছ থেকে দেখে, স্কুলের বোর্ডের লেখা স্পষ্ট দেখতে না পারে, মাথাব্যথা বা চোখে অস্বস্তির অভিযোগ করে, তাহলে দ্রুত চোখ পরীক্ষা করানো উচিত।

এছাড়া কোনো শিশু যদি সোজা জিনিস বাঁকা বা গোল জিনিস ডিম্বাকৃতি দেখে, তাহলে সেটিও চোখের সমস্যার লক্ষণ হতে পারে। এমন অবস্থায় দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন

৪০ বছরের পর যেসব পরিবর্তন দেখা দিতে পারে

চক্ষু বিশেষজ্ঞদের মতে, ৪০ বছর পার হওয়ার পর অনেকেরই কাছের লেখা পড়তে চশমার প্রয়োজন হয়। যারা আগে থেকেই দূরের জন্য চশমা ব্যবহার করেন, তাদেরও কাছের জিনিস দেখতে নতুন করে সমস্যা দেখা দিতে পারে।

আবার অনেকের ক্ষেত্রে ৫০ বছরের পর হঠাৎ খালি চোখে বই পড়তে সুবিধা হতে পারে। তবে এটিকে সব সময় সুস্থতার লক্ষণ মনে করা ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস বা ছানির মতো কিছু সমস্যার কারণেও এমন পরিবর্তন দেখা দিতে পারে।

কী করবেন?

চোখে ঝাপসা দেখা, লেখা পড়তে অসুবিধা, দূরের জিনিস স্পষ্ট না দেখা বা দৃষ্টিতে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে।

বিশেষজ্ঞদের পরামর্শ, বছরে অন্তত এক থেকে দুইবার চোখ পরীক্ষা করানো উচিত। নিয়মিত চোখের যত্ন ও সময়মতো পরীক্ষা করালে অনেক সমস্যাই শুরুতেই শনাক্ত করা সম্ভব, ফলে দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি ভালো রাখা সহজ হয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু
অসুস্থ হয়েও থামেনি ভালোবাসা, হাসপাতালের বেডেই বিয়ে ৭৯ বছরের যুগলের
সিরাম ছাড়াই ত্বকের টানটান ভাব ধরে রাখার উপায়
ব্যাকটেরিয়ার কালচারেই যবিপ্রবির শিক্ষার্থীদের ‘বৈজ্ঞানিক শিল্প’