ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পিঁয়াজ কাটলে চোখ জ্বলে যে কারণে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৯:০১ এএম
ছবি: সংগৃহীত

পিঁয়াজ ছাড়া অনেক রান্নাই যেন অসম্পূর্ণ। সাধারণ তরকারি থেকে শুরু করে কশা মাংস- প্রায় সব খাবারেই পিঁয়াজ লাগে।

কিন্তু পিঁয়াজ কাটতে গেলেই অনেকের চোখে পানি চলে আসে, সঙ্গে চোখ জ্বালাও করে। বিশেষ করে বেশি পিঁয়াজ কাটতে হলে সমস্যাটা আরো বেশি হয়।

পিঁয়াজে সালফেনিক এসিড নামে একটি উপাদান থাকে। পিঁয়াজ কাটার সময় এটি বেরিয়ে অন্য এনজাইমের সঙ্গে মিশে সালফার গ্যাস তৈরি করে। সেই গ্যাস চোখে লাগলেই জ্বালা করে এবং চোখ দিয়ে পানি পড়তে শুরু করে।

তবে কিছু সহজ উপায় মেনে চললে পিঁয়াজ কাটার সময় এই সমস্যাটা অনেকটাই কমানো যায়। চলুন, জেনে নিই-

চিমনি বা এক্সহস্ট ফ্যান চালু রাখুন

পিঁয়াজ কাটার সময় রান্নাঘরের চিমনি বা এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখুন। এতে পিঁয়াজ থেকে বের হওয়া গ্যাস বাতাসে উড়ে যায় এবং চোখে কম লাগে। এছাড়া পিঁয়াজ কাটার সময় হাতে চোখ বা মুখ স্পর্শ না করাই ভালো।

আরও পড়ুন

ধারালো ছুরি ব্যবহার করুন

ধারালো ছুরি দিয়ে পিঁয়াজ দ্রুত কাটা যায়। এতে পিঁয়াজ কম চেপে কাটা হয় এবং গ্যাসও কম বের হয়। ফলে চোখে জ্বালা হওয়ার সম্ভাবনা কম থাকে।

পিঁয়াজের গোড়া কেটে ফেলুন

পিঁয়াজের গোড়ার অংশে সালফারের পরিমাণ বেশি থাকে। তাই খোসা ছাড়ানোর আগে পিঁয়াজের ওই অংশটা কেটে ফেললে সমস্যা কিছুটা কম হয়। চাইলে খোসাসহ পিঁয়াজ কিছুক্ষণ জলে ভিজিয়েও রাখতে পারেন। তবে কাটার পর পানিতে ভেজালে স্বাদ নষ্ট হতে পারে।

ফ্রিজে রেখে কাটুন

পিঁয়াজর খোসা ছাড়িয়ে ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা অবস্থায় পেঁয়াজের এনজাইম কম সক্রিয় থাকে। তাই ঠাণ্ডা পিঁয়াজ কাটলে চোখে জ্বালা ও পানি পড়ার সমস্যা তুলনামূলক কম হয়।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
শিক্ষার্থীদের অদৃশ্য লড়াই ও মানসিক স্বাস্থ্যের সংকট: প্রয়োজন এক সহমর্মী ক্যাম্পাস
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ