ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারনে পেয়ারা খাবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

প্রতিদিনের ইফতারে ভাজাপোড়া কম খেয়ে বিভিন্ন ফল খাওয়া উত্তম বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাই আপনার ইফতারে থাকতে পারে অতি পরিচিত এই ফলটি। প্রতিদিন মাত্র ১টি পেয়ারা আপনার নানা ধরনের শারীরিক সমস্যা খুব সহজেই দূর করে দিতে পারে- এমনটিই বলছে একাধিক গবেষণা। তাই স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিদিনের ইফতারে পেয়ারা রাখা যেতে পারে। এতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ‘সি’ ও লাইকোপেন—যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। জেনে নিন তুলনামূলক সস্তার ফল পেয়ারার পুষ্টিগুণ-

* উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে
পেয়ারার পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখে।

* দৃষ্টিশক্তি উন্নত করে
পেয়ারায় রয়েছে ভিটামিন এ। দিনে ১টি পেয়ারা খেলেও দৃষ্টিশক্তির উন্নতি সম্ভব।

* ওজন কমায়
পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এতে হজমের সমস্যার সমাধান হয়। পেয়ারা রক্তের চিনির মাত্রা কমাতেও বিশেষভাবে কার্যকরী।

আরও পড়ুন

* চুল পড়া রোধ করে
পেয়ারার ভিটামিন সি চুল পড়া রোধে বিশেষভাবে কার্যকরী। এছাড়াও প্রতিদিন মাত্র ১টি পেয়ারা খেলে নতুন চুল গজাতেও সহায়তা করে।

* নার্ভ ও মাংসপেশি শিথিল রাখতে
পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যা অনেক কঠিন পরিশ্রমের পরেও মাংসপেশি শিথিল রাখতে সহায়তা করে। এছাড়াও নার্ভ রিলাক্স করে।

* ত্বকের নানা সমস্যা দূর করে
পেয়ারার প্রায় ৮১% পানি। সুতরাং পেয়ারা খেলে দেহ পানি শূন্যতার হাত থেকে রক্ষা পায়, ত্বক সুস্থ থাকে। পেয়ারার ভিটামিন সি ত্বকের কোলাজেন টিস্যুর সুরক্ষাতেও কাজ করে।

* মস্তিস্কের সুরক্ষা করে
পেয়ারা আমাদের মস্তিষ্ক সুরক্ষায় কাজ করে। পেয়ারার ভিটামিন মস্তিস্কের নার্ভ রিলাক্স করতে সহায়তা করে। এতে মস্তিস্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি
ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে জনপ্রিয় হয়ে উঠেছে বাইক রাইড শেয়ারিং। তবে এই সেবায় যাত্রীদের জন্য একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে চালকের দেওয়া হেলমেট ব্যবহার করা।
শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি
ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়
শীত এলেই বাজারে বাড়ে ফুলকপির চাহিদা। সুস্বাদু ও পুষ্টিকর এই সবজিটি দিয়ে তৈরি করা যায় নানা ধরনের খাবার। তবে বাজার থেকে ফুলকপি কেনার সময় অনেকেই বুঝতে পারেন না কোনটি তাজা আর কোনটি বাসি।
ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়
যে ৫ কারণে বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভালোবাসা, বিশ্বাস ও দায়িত্ব ভাগাভাগির মধ্য দিয়ে দুজন মানুষ একসঙ্গে নতুন জীবন শুরু করেন।
যে ৫ কারণে বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা
ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
গভীর রাতে আরামের ঘুমে আচ্ছন্ন হঠাৎ করেই মনে হলো কেউ যেন আপনার পায়ের পেশি মুচড়ে দিচ্ছে! তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেল, পা সোজা করা যাচ্ছে না। একে ইংরেজিতে 'নাইট লেগ ক্র্যাম্পস' বা সাধারণ ভাষায় ‘পায়ের রগে টান লাগা’ বলা হয়। 
ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
কাউকে ‘না’ বলার পর অপরাধবোধে ভোগেন? কাটিয়ে উঠবেন যেভাবে
কেউ সাহায্য চাইলে সহজেই ‘হ্যাঁ’ বলে দেন? নিজের সময় বা সামর্থ্য না থাকলেও অন্যের মন রক্ষায় বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নেন?
কাউকে ‘না’ বলার পর অপরাধবোধে ভোগেন? কাটিয়ে উঠবেন যেভাবে
আরও পড়ুন
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখের বেশি মৃত্যু, বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি
ফ্লোরিডার গ্রামীণ স্বাস্থ্যসেবায় ১৯ কোটি ৩৭ লাখ ডলার দিচ্ছে ট্রাম্প প্রশাসন