ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরমে প্রশান্তি দেবে ঘরে তৈরি স্বাস্থ্যকর মাঠা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম
ছবি: সংগৃহীত

গরমে প্রশান্তির অন্যতম উপাদান হচ্ছে বিভিন্ন ধরনের পানীয়। প্রতি বছর গ্রীষ্মকাল এলেই বাজারে প্রচলিত পানীয় বা শরবতের কদর বেড়ে যায় কয়েকগুণ।

আর মৌসুমটা যদি হয় কাঠ ফাটা রোদের-তাহলে তো কথাই নেই। প্রচলিত নানা ধরনের পানীয়র মধ্যে গরমে তৃষ্ণার্ত রোজাদারদের প্রাণ জুড়ানোর অন্যতম জনপ্রিয় একটি পানীয় ‘মাঠা’।

গ্রাম থেকে শহরের ইফতারের বাজারে খুঁজলেই হাতের কাছে পাওয়া যায় মাঠা। বাসায় তৈরি করা যায় জনপ্রিয় এই দুগ্ধজাত পানীয়। মাঠায় প্রচুর পরিমাণে পটশিয়াম ও ভিটামিন ‘বি’ থাকে। একাধিক মিনারেলস ও অ্যান্টিঅক্সিড্যান্স সমৃদ্ধ মাঠা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এছাড়া ঘুমও ভালো হয়।

মাঠা কীভাবে বানাবেন, কী কী লাগবে তা দেখে নিন এখানে…

আরও পড়ুন

মাঠা বানাতে যা লাগবে : টক দই ও চিনি (পরিমাণমতো), লবণ (স্বাদমতো), পেস্তা বা কাজু বাদাম বাটা, লেবুর রস ও বরফ কুচি ।

বাসায় যেভাবে তৈরি করবেন:

টক দই কিছুটা পানি দিয়ে একটু পাতলা করে নিন। এবার ডাল ঘুটনি দিয়ে বেশ ভালো মতো ঘুটতে হবে। কিছুক্ষণ পর দেখবেন ওপরে ক্রিম ভেসে উঠবে, সেগুলো তুলে ফেলুন। এবার ওই ক্রিম তোলা টক দইতে বাকি পানি, চিনি, লবণ, বাদাম বাটা, লেবুর রস মিশিয়ে নিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মাঠা।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক।
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
একটি ছোট্ট শব্দ বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরবতা, এমনকি থামাতে পারে বিরোধও।
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
সন্তানের জন্মের পর শারীরিক জটিলতা দেখা দিলে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে কিছু জন্মগত সমস্যা রয়েছে, যেগুলোর চিকিৎসার জন্য শিশুর জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
রান্নায় তেল ছাড়া যেন চলেই না।
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া।
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
আরও পড়ুন
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫