ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

দুধের চেয়েও বেশি ক্যালশিয়াম আছে যে পুষ্টিকর শস্যে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম
ছবি: সংগৃহীত

শিশুকে পুষ্টিকর খাবার, বিশেষ করে দুধ খাওয়ানো নিয়ে অনেক অভিভাবকই ভোগেন বিপাকে। দুধ খেতে অনীহা থাকায় শিশুদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে কি না, তা নিয়ে উদ্বেগও কম নয়। তবে পুষ্টিবিদরা বলছেন, দুধের বিকল্প হিসেবে রাগি হতে পারে দারুণ একটি পুষ্টিকর শস্য। এতে দুধের তুলনায়ও বেশি ক্যালসিয়াম রয়েছে, যা হাড় ও দাঁত মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, যাদের ল্যাকটোজ অসহিষ্ণুতা রয়েছে বা যারা দুধ পান করতে চায় না, তাদের জন্য রাগি একটি উপযুক্ত বিকল্প হতে পারে। পাশাপাশি শিশুদের দৈনন্দিন খাদ্যতালিকায় রাগি যুক্ত করলে তাদের প্রয়োজনীয় ক্যালসিয়ামের চাহিদা পূরণে সহায়ক হতে পারে।

শিশুদের জন্য রাগি দিয়ে সহজেই তৈরি করা যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর নানা ধরনের নাস্তা। এর মধ্যে উল্লেখযোগ্য তিনটি হলো-

রাগি বিস্কুট:
ঘি, গুড়, রাগির আটা, ওটসের গুঁড়ো, এলাচগুঁড়ো, বেকিং সোডা ও সামান্য দুধ মিশিয়ে নরম মণ্ড তৈরি করুন। এরপর কুকির আকার দিয়ে ১৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ১০ মিনিট বেক করলেই তৈরি হবে মচমচে রাগি বিস্কুট।

রাগি চিপস:
রাগির আটা, চালের গুঁড়ো, গমের আটা, ভাজা তিল ও সামান্য নুন দিয়ে মণ্ড তৈরি করে পাতলা করে বেলে পছন্দমতো আকারে কেটে নিন। এরপর এয়ার ফ্রায়ার বা অল্প তেলে ভেজে নিন। সবশেষে ধনেগুঁড়ো, আমচুর, চাটমশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও বিটনুনের মিশ্রণ ছিটিয়ে পরিবেশন করুন।

রাগি কাটলেট:
সেদ্ধ আলু, গাজর, বিট, কাঁচালঙ্কা, ধনেপাতা, রাগির আটা, সুজি ও চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে গোলমরিচের গুঁড়ো, চাটমশলা ও লবণ দিয়ে মাখিয়ে কাটলেটের আকার দিন। এরপর অল্প তেলে তাওয়ায় হালকা বাদামি করে সেঁকে পরিবেশন করুন।

আরও পড়ুন

পুষ্টিবিদদের পরামর্শ, শুধু দুধের ওপর নির্ভর না করে ক্যালসিয়ামসমৃদ্ধ অন্যান্য খাবারও খাদ্যতালিকায় রাখা উচিত। তবে কোনো নতুন খাবার নিয়মিত দেওয়ার আগে শিশুর বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে প্রয়োজন হলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে