ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শুধু পানি দিয়ে ধুলেই কী টমেটোর সব ময়লা ধুয়ে যায়?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম
শুধু পানি দিয়ে নয়, লবণপানিতে ভিজিয়ে টমেটো পরিষ্কারের সহজ কৌশল । ছবি: সংগৃহীত

ডাল, মাছ, মাংস কিংবা নানা ধরনের তরকারি— রান্নায় টমেটো না থাকলে যেন স্বাদই আসে না। আবার সালাদেও কাঁচা টমেটো খেতে পছন্দ করেন অনেকেই। বাজার থেকে টমেটো কিনে এনে শুধু পানি দিয়ে ধুয়েই কি রান্নায় ব্যবহার করছেন? তবে একটু সতর্ক হওয়া দরকার।

টমেটোর খোসা দেখতে পরিষ্কার মনে হলেও খালি চোখে জীবাণু বা রাসায়নিকের অবশিষ্টাংশ দেখা যায় না। শুধু পানি দিয়ে ধুলে বাইরের দৃশ্যমান ময়লা কিছুটা দূর হলেও সবকিছু পরিষ্কার নাও হতে পারে।

টমেটো পরিষ্কার করবেন যেভাবে

টমেটো পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন লবণ। তবে লবণ দিয়ে টমেটোর গায়ে ঘষাঘষি করার প্রয়োজন নেই।

আরও পড়ুন

প্রথমে একটি বড় পাত্রে পর্যাপ্ত পানি নিন। টমেটোগুলো যেন পুরোপুরি পানিতে ডুবে যায়, সে বিষয়টি খেয়াল রাখুন। এরপর প্রতি এক লিটার পানিতে এক চামচ নুন মিশিয়ে নিন।

লবণ গলে গেলে সেই পানিতে টমেটো ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর টমেটো তুলে পরিষ্কার পানির কলের নিচে হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।

বাজার থেকে টমেটো আনার পর কিংবা রান্না ও সালাদে ব্যবহারের আগে এভাবে পরিষ্কার করে নিতে পারেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আরও পড়ুন
জেনে নিন শরীরের জন্য টমেটোর উপকারীতা