ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কেরাটিন ছাড়াই ৩ পরিচর্যায় চুল করুন মসৃণ-ঝকঝকে 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম
চুলের রুক্ষতা, শুষ্কতা ও মাথার ত্বকের বিভিন্ন সমস্যা কমাতে ব্যবহার করা হচ্ছে নানা ধরনের বিশেষ পরিচর্যা । ছবি: সংগৃহীত

রুক্ষ, শুষ্ক ও প্রাণহীন চুলে যতই সুন্দর কেশসজ্জা করা হোক, পুরো সাজটাই যেন মাটি হয়ে যায়। চুল পড়া, জট পাকানো কিংবা মাথার ত্বকে খুশকির সমস্যাও অনেকের নিত্যদিনের দুশ্চিন্তা। তাই শুধু শ্যাম্পু বা তেল ব্যবহারের বাইরে এখন চুলের যত্নে বিভিন্ন ধরনের সৌন্দর্য পরিচর্যার জনপ্রিয়তা বাড়ছে।

চুলের গোড়া মজবুত করা, মাথার ত্বক পরিষ্কার রাখা এবং চুলের হারানো মসৃণতা ফিরিয়ে আনতে বিভিন্ন সৌন্দর্যকেন্দ্রে করা হচ্ছে নানা ধরনের পরিচর্যা। এর মধ্যে ওলাপ্লেক্স, হাইড্রা ও ওজোন পরিচর্যা নিয়ে আগ্রহ রয়েছে অনেকের।

তবে এসব পদ্ধতি সবার জন্য সমানভাবে উপযোগী নয়। চুল বা মাথার ত্বকে কোনো সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই এসব পরিচর্যা করা ভালো।

চুলের গঠন মজবুত করতে ওলাপ্লেক্স হেয়ার থেরাপি

ওলাপ্লেক্সকে মূলত চুলের ভেতরের বন্ধন মজবুত করার পরিচর্যা হিসেবে ব্যবহার করা হয়। অতিরিক্ত প্রসাধনী, রাসায়নিক ব্যবহার ও পরিবেশদূষণের কারণে চুলের স্বাভাবিক গঠন দুর্বল হয়ে যেতে পারে। ফলে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়, সহজে জট পাকায় এবং চুল পড়ার সমস্যাও বাড়তে পারে।

এই পরিচর্যায় বিশেষ দ্রবণ কয়েকটি ধাপে চুলে ব্যবহার করা হয়। প্রায় ৩০ মিনিট রেখে এরপর চুলে মালিশ করা হয়। এর ফলে চুল তুলনামূলক নরম ও মসৃণ দেখাতে পারে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরিচর্যা চুল সোজা করার জন্য নয়। মূল উদ্দেশ্য চুলের গঠনকে শক্তিশালী করা।

একটি পরিচর্যার খরচ সাধারণত আড়াই হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন

মাথার ত্বক পরিষ্কারে হাইড্রা হেয়ার থেরাপি

মুখের ত্বকের মতো মাথার ত্বকেও এখন বিশেষ পরিষ্কার ও আর্দ্রতা দেওয়ার পরিচর্যা করা হচ্ছে। এ ক্ষেত্রে বিশেষ শোষণযন্ত্রের সাহায্যে মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল, ময়লা ও মৃতকোষ পরিষ্কার করা হয়।

যাদের মাথায় খুশকির সমস্যা বেশি কিংবা ছত্রাকের সংক্রমণ রয়েছে, তাদের ক্ষেত্রে এই পরিচর্যা উপকারী হতে পারে। মাথার ত্বক পরিষ্কার করার পর সেখানে হায়ালুরোনিক অ্যাসিড ও পুষ্টিকর সিরাম ব্যবহার করা হয়।

এর ফলে মাথার ত্বকে আর্দ্রতা বজায় রাখতে এবং চুলে কিছুটা উজ্জ্বলতা আনতে সহায়তা করতে পারে।

প্রতি পরিচর্যার খরচ সাধারণত তিন হাজার থেকে ছয় হাজার টাকার মতো।

খুশকি কমাতে ওজোন হেয়ার থেরাপি

মাথার ত্বকের যত্নে আরেকটি পদ্ধতি হলো ওজোন পরিচর্যা। এতে বিশেষ কাচের চিরুনি বা তড়িৎদণ্ড ব্যবহার করা হয়। এর মাধ্যমে মাথার ত্বকের সংস্পর্শে ওজোন তৈরি করা হয়।

এই পদ্ধতিতে মাথার ত্বকে রক্ত চলাচল বাড়াতে এবং কিছু ক্ষতিকর জীবাণু কমাতে সহায়তা করার কথা বলা হয়। ফলে খুশকির সমস্যা কমাতেও এটি ব্যবহার করা হয়।

এই পরিচর্যার আগে মাথার ত্বক ভালোভাবে শুকনো রাখা হয়। সাধারণত চুল ধোয়ার পর তা ভালোভাবে শুকিয়ে নিয়ে এই পদ্ধতি করা হয়।

একটি পরিচর্যার খরচ প্রায় ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা হতে পারে। অনেক ক্ষেত্রে ১০ থেকে ১২টি পরিচর্যার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে মোট খরচ প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

কোনটি করবেন?

চুল রুক্ষ ও দুর্বল হলে এক ধরনের পরিচর্যা কাজে লাগতে পারে, আবার মাথার ত্বকে অতিরিক্ত তেল, ময়লা বা খুশকির সমস্যা থাকলে অন্য পদ্ধতি প্রয়োজন হতে পারে। তাই শুধু চুল মসৃণ দেখানোর জন্য নিজের ইচ্ছেমতো কোনো পরিচর্যা বেছে না নিয়ে চুল ও মাথার ত্বকের ধরন বুঝে সিদ্ধান্ত নেওয়াই ভালো।

চুল পড়া, মাথার ত্বকে সংক্রমণ বা দীর্ঘদিনের খুশকির সমস্যা থাকলে সৌন্দর্যকেন্দ্রে পরিচর্যা নেওয়ার আগে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া নিরাপদ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
হাতে সময় কম? এই সহজ উপায়ে ফিরবে চুলের জেল্লা
যত যত্নই নিন, একটা দৈর্ঘ্যের পর চুল আর বাড়ে না কেন? 
চুলে সাবান ব্যবহার করলে কী হয়
চুলের জেল্লা ফেরাতে তেল মাখুন ঠিক সময়ে