ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

লেবু লজেন্সেই বুঝবেন সঙ্গী ঠিক মানুষ কি না!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম
দামি উপহারের বদলে সঙ্গীর ছোট ছোট পছন্দ মনে রাখার প্রতীক হয়ে উঠেছে লেবু লজেন্স । ছবি: সংগৃহীত

সঙ্গী হিসেবে কাকে বেছে নেবেন, এই প্রশ্নের সহজ উত্তর খুঁজে পাওয়া কঠিন। মানুষটি সত্যিই আপনাকে বুঝবেন কি না, আপনার ছোট ছোট পছন্দ-অপছন্দ মনে রাখবেন কি না—এসব বোঝার চেষ্টা চলে সম্পর্কের শুরু থেকেই।

এবার সেই বোঝাপড়ার ক্ষেত্রেই সামনে এসেছে এক মজার পরীক্ষা। নাম ‘লেবু লজেন্স তত্ত্ব’। খুব সাধারণ একটি খাবার দিয়েই নাকি বোঝা যেতে পারে, আপনার সঙ্গী আপনাকে কতটা খেয়াল করেন।

কী এই লেবু লজেন্স তত্ত্ব?

বিষয়টি আসলে খুব সহজ। ধরুন, কথায় কথায় সঙ্গীকে জানালেন আপনার লেবু লজেন্স খেতে ভালো লাগে। এরপর তাকে লেবু লজেন্স কিনে আনতে বললেন না, এমনকি কোনো বিশেষ দিনও এল না।

কিন্তু কয়েক দিন পর যদি দেখেন, সঙ্গী নিজের থেকেই আপনার জন্য লেবু লজেন্স নিয়ে এসেছেন, তখন কী বুঝবেন?

আরও পড়ুন

এই তত্ত্বের মূল কথা হলো—আপনি একবার খুব সাধারণ একটি কথা বলেছিলেন, আর সঙ্গী সেটি মনে রেখেছেন। কোথাও লেবু লজেন্স দেখার পর আপনার কথা তাঁর মনে পড়েছে। তাই কোনো কারণ ছাড়াই আপনার জন্য সেটি কিনে এনেছেন।

লেবু লজেন্সের জায়গায় অন্য কোনো সাধারণ খাবারও হতে পারে। আসল বিষয় খাবারটি নয়, বরং সঙ্গী আপনার ছোট ছোট পছন্দ ও কথাগুলো মনে রাখছেন কি না।

দামি উপহার নয়, গুরুত্ব পাচ্ছে ছোট্ট বিষয়

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের বিশেষ মুহূর্ত প্রকাশ করার প্রবণতা অনেক বেশি। জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা প্রেমের বিশেষ দিনে দামি উপহার, বিদেশ ভ্রমণ বা বড় আয়োজনের ছবি সহজেই চোখে পড়ে।

কিন্তু লেবু লজেন্স তত্ত্ব সেই বড় আয়োজনের বাইরে থাকা ছোট ছোট যত্নের দিকে নজর দিতে বলে।

সঙ্গী আপনাকে দামি কিছু দিলেন কি না, তার চেয়ে আপনি কয়েক দিন আগে কী বলেছিলেন সেটি তিনি মনে রেখেছেন কি না—এই বিষয়টিই এখানে বেশি গুরুত্বপূর্ণ।

কারণ ভালোবাসার বড় বড় কথা বলার পাশাপাশি একজন মানুষ আপনাকে কতটা মন দিয়ে চেনেন, সেটিও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

প্রেমে উত্তেজনার চেয়ে শান্তিও জরুরি

সম্পর্কের শুরুতে নতুনত্ব, উত্তেজনা ও অনিশ্চয়তা অনেকের কাছেই আকর্ষণীয় মনে হয়। তবে সময়ের সঙ্গে সম্পর্ক গভীর হলে একে অন্যের অভ্যাস, পছন্দ ও ছোট ছোট বিষয় সম্পর্কে জানাশোনাই সম্পর্ককে স্বস্তিদায়ক করে তুলতে পারে।

লেবু লজেন্স তত্ত্বের মূল বক্তব্যও অনেকটা এমন। সম্পর্কের ক্ষেত্রে শুধু বড় বড় আয়োজন বা মুখের ভালোবাসার কথা নয়, বরং ছোট ছোট বিষয় মনে রাখা এবং সঙ্গীর প্রতি মনোযোগ দেওয়াকেও গুরুত্ব দেওয়া উচিত।

সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের ককটেল ২ ছবিতেও এমন একটি ভাবনার দেখা মিলেছে। ছবির মূল চরিত্র কুণালের কথায় উঠে আসে—ভালোবাসা শুধু উত্তেজনা বা রোমাঞ্চের নাম নয়; এমন সম্পর্কও হতে পারে, যেখানে সঙ্গীর ছোট ছোট অভ্যাস ও পছন্দ জানা এক ধরনের শান্তি এনে দেয়।

তবে এটি কি সত্যিই সম্পর্ক যাচাইয়ের পরীক্ষা?

লেবু লজেন্স তত্ত্ব মূলত একটি মজার সম্পর্ক-ভাবনা। তাই শুধু একটি খাবার মনে রাখা বা উপহার দেওয়ার ওপর ভিত্তি করে কাউকে ভালো বা খারাপ সঙ্গী হিসেবে বিচার করা ঠিক নয়।

তবে সঙ্গীর ছোট ছোট কথা মনে রাখা, তার পছন্দকে গুরুত্ব দেওয়া এবং অকারণেও যত্ন দেখানোর বিষয়গুলো সম্পর্কের পারস্পরিক মনোযোগ ও বোঝাপড়ার ইঙ্গিত দিতে পারে।

শেষ পর্যন্ত সম্পর্কের সুখ শুধু দামি উপহার বা বড় আয়োজনের ওপর নির্ভর করে না। কখনও কখনও এক প্যাকেট সাধারণ লেবু লজেন্সও মনে করিয়ে দিতে পারে—‘তোমার বলা ছোট্ট কথাটাও আমি মনে রেখেছি।’


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দাঁত ফিরে আসে না। এ অবস্থায় ডেন্টাল ইমপ্ল্যান্ট, ব্রিজ কিংবা কৃত্রিম দাঁতের ওপর নির্ভর করতে হয়।
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
লিভারের রোগ সব সময় স্পষ্ট উপসর্গ নিয়ে দেখা দেয় না। প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে তেমন কোনো লক্ষণই প্রকাশ পায় না। ফলে অজান্তেই বাড়তে পারে রোগের জটিলতা।
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
কিডনি রোগের ঝুঁকি বাড়ছে নারীদের, সতর্ক হবেন যে ৫ লক্ষণে
নারীদের মধ্যে দীর্ঘমেয়াদি কিডনি রোগের ঝুঁকি বাড়াতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা ও অনিয়ন্ত্রিত জীবনযাপন। উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, মূত্রনালির সংক্রমণ এবং কিছু অটোইমিউন রোগ কিডনির ক্ষতির কারণ হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে অনেক ক্ষেত্রে স্পষ্ট উপসর্গ না থাকায় রোগ শনাক্ত হতে দেরি হয়। তাই কিডনির সম্ভাব্য পাঁচটি লক্ষণ সম্পর্কে সচেতন থাকা জরুরি। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিস কিডনি রোগের অন্যতম প্রধান কারণ। অনেক নারী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানোয় শরীরে এসব সমস্যার উপস্থিতি বুঝতে পারেন না। ফলে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু হতে দেরি হয়, যা কিডনির পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গের ওপরও প্রভাব ফেলতে পারে। এ ছাড়া নারীদের মধ্যে মূত্রনালির সংক্রমণ তুলনামূলক বেশি দেখা যায়। লুপাস নেফ্রাইটিসের মতো অটোইমিউন রোগও কিডনির ক্ষতি করতে পারে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, বারবার মূত্রনালির সংক্রমণ এবং কিছু ক্ষেত্রে পানিশূন্যতা কিডনির স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কিডনি রোগের যে ৫ লক্ষণে সতর্ক হবেন ১. সকালে চোখ-মুখ ফুলে যাওয়া ঘুম থেকে ওঠার পর চোখ ও মুখ অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া কিডনির সমস্যার একটি সম্ভাব্য লক্ষণ। কিডনির কার্যকারিতা কমে গেলে শরীরে অতিরিক্ত তরল জমতে পারে। এ ছাড়া প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেরিয়ে গেলেও শরীরে ফোলাভাব দেখা দিতে পারে। নিয়মিত এমন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ২. পা ও গোড়ালি ফুলে যাওয়া পা, গোড়ালি কিংবা পায়ের পাতা অস্বাভাবিকভাবে ফুলে গেলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। কিডনির কার্যকারিতা ব্যাহত হলে শরীরে তরল জমে এমন সমস্যা দেখা দিতে পারে। তবে দীর্ঘক্ষণ বসে থাকা, শিরার সমস্যা কিংবা হৃদ্‌রোগের কারণেও পা ফুলতে পারে। ৩. পেশিতে ব্যথা বা খিঁচুনি কিডনি শরীরে পানি ও বিভিন্ন খনিজের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনির কার্যকারিতা কমে গেলে এ ভারসাম্য বিঘ্নিত হয়ে পেশিতে ব্যথা, দুর্বলতা বা খিঁচুনি দেখা দিতে পারে। দীর্ঘদিন এমন সমস্যা চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ৪. শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভব করা কিডনির গুরুতর সমস্যায় শরীরে অতিরিক্ত তরল জমে ফুসফুসে প্রভাব ফেলতে পারে। এর ফলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। বুকে চাপ বা ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট হলে তা জরুরি অবস্থার লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিতে হবে। ৫. প্রস্রাবের ধরনে পরিবর্তন প্রস্রাবের পরিমাণ বা ধরনে অস্বাভাবিক পরিবর্তন কিডনির সমস্যার ইঙ্গিত দিতে পারে। রাতে বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, অতিরিক্ত ফেনাযুক্ত প্রস্রাব কিংবা প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া এসব লক্ষণ অবহেলা করা উচিত নয়। বিশেষ করে প্রস্রাবে রক্ত দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কিডনি সুস্থ রাখতে কী করবেন? কিডনি রোগের ঝুঁকি কমাতে নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা, সুষম খাবার খাওয়া, শারীরিকভাবে সক্রিয় থাকা এবং পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি মূত্রনালির সংক্রমণ হলে যথাযথ চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন থেকেও বিরত থাকা উচিত। তবে এসব লক্ষণ দেখা দিলেই কিডনি রোগ হয়েছে, এমন নয়। অন্য বিভিন্ন কারণেও একই ধরনের উপসর্গ হতে পারে। কিডনির অবস্থা জানতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তে ক্রিয়েটিনিন ও ইজিএফআর পরীক্ষা, প্রস্রাবে অ্যালবুমিন বা প্রোটিন পরীক্ষা করা প্রয়োজন হতে পারে। মনে রাখতে হবে, দীর্ঘমেয়াদি কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণই দেখা যায় না। তাই ঝুঁকিতে থাকা নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সূত্র: আনন্দবাজার আরটিভি/এসকে
কিডনি রোগের ঝুঁকি বাড়ছে নারীদের, সতর্ক হবেন যে ৫ লক্ষণে
বিশ্ব ডাক দিবস আজ, চিঠির যুগ পেরিয়ে ডাকসেবায় নতুন সম্ভাবনা
একসময় প্রিয়জনের চিঠির অপেক্ষায় দিন গুনত মানুষ। ডাকপিয়নের হাতে চিঠি এলেই আনন্দে ভরে উঠত মন।
বিশ্ব ডাক দিবস আজ, চিঠির যুগ পেরিয়ে ডাকসেবায় নতুন সম্ভাবনা
আরও পড়ুন
আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
সহপাঠীর চাপে প্রস্রাব পান, চকলেট খেয়ে নিতে বলেন প্রধান শিক্ষক
চুলায় সহজেই বানান মজার চকলেট ব্রাউনি
ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম