ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আজ কালো বিড়াল দিবস 

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম
কালো বিড়াল। ছবি: সংগৃহীত

কালো বিড়াল রাস্তা পার হলে দুর্ভাগ্য আসে—এমন ধারণা প্রচলিত রয়েছে বিভিন্ন সংস্কৃতিতে। তবে গায়ের রং দিয়ে কোনো প্রাণীকে বিচার করার এই ধারণার পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই। কালো বিড়াল সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করা এবং তাদের প্রতি যত্নশীল মনোভাব গড়ে তুলতে আজ ২৭ অক্টোবর পালিত হচ্ছে কালো বিড়াল দিবস।

যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশে দিনটি কালো বিড়াল সম্পর্কে সচেতনতা তৈরির উপলক্ষ হিসেবে বিবেচিত হয়। কালো বিড়ালের সৌন্দর্য তুলে ধরা এবং শুধু গায়ের রঙের কারণে তাদের দত্তক নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে না থাকার বার্তা ছড়িয়ে দেওয়াই এ দিবসের অন্যতম উদ্দেশ্য।

কালো বিড়ালকে ঘিরে যত কুসংস্কার

ইতিহাসের বিভিন্ন সময়ে কালো বিড়ালকে ঘিরে নানা ধরনের বিশ্বাস গড়ে উঠেছে। ইউরোপের কিছু অঞ্চলে কালো বিড়ালকে অশুভ শক্তির সঙ্গে যুক্ত করা হতো। কোথাও তাদের সামনে দেখলে অমঙ্গল হতে পারে বলে মনে করা হতো। এসব ধারণার প্রভাব লোককাহিনি ও জনপ্রিয় সংস্কৃতিতেও দেখা যায়।

তবে সব সংস্কৃতিতে কালো বিড়ালকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয় না। কোথাও কোথাও তাদের সৌভাগ্যের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। অর্থাৎ, কালো বিড়াল সম্পর্কে মানুষের ধারণা স্থান ও সংস্কৃতিভেদে ভিন্ন।

বাস্তবে বিড়ালের গায়ের রং তার ভাগ্য বা স্বভাব নির্ধারণ করে না। প্রতিটি বিড়ালের আচরণ ও ব্যক্তিত্ব আলাদা। তাই কুসংস্কারের বদলে প্রাণীটির প্রতি মমতা ও দায়িত্বশীল আচরণই হওয়া উচিত মানুষের দৃষ্টিভঙ্গি।

কালো বিড়াল দত্তক নিতে অনীহা কেন?

যুক্তরাজ্যের প্রাণীকল্যাণমূলক দাতব্য সংস্থা ক্যাটস প্রোটেকশন কালো বিড়াল দিবস চালু করে। সংস্থাটির অন্যতম লক্ষ্য কালো বিড়ালের তুলনামূলক কম দত্তক নেওয়ার প্রবণতা সম্পর্কে সচেতনতা তৈরি করা।

অনেক সময় গায়ের রং কিংবা প্রচলিত কুসংস্কারের কারণে কালো বিড়ালকে অন্য বিড়ালের মতো গুরুত্ব দেওয়া হয় না। অথচ রং যা-ই হোক, প্রতিটি বিড়ালেরই প্রয়োজন ভালোবাসা, নিরাপদ আশ্রয় ও যত্ন।

যেভাবে পালন করবেন কালো বিড়াল দিবস

কালো বিড়াল দত্তক নেওয়ার কথা ভাবলে শুধু গায়ের রঙের কারণে তাকে উপেক্ষা করবেন না। দত্তক নেওয়ার সুযোগ না থাকলেও প্রাণী আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন কিংবা কালো বিড়াল সম্পর্কে ইতিবাচক তথ্য ছড়িয়ে দিতে পারেন।

যাদের বাড়িতে কালো বিড়াল রয়েছে, তারা পোষা প্রাণীটির ছবি ভাগ করে অন্যদেরও সচেতন করতে পারেন। পাশাপাশি পোষা কিংবা পথের বিড়ালকে পর্যাপ্ত খাবার, পরিষ্কার পানি, নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার বিষয়েও যত্নবান হওয়া জরুরি।

কালো বিড়াল দিবসের বার্তা তাই শুধু একটি প্রাণীকে ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়। গায়ের রং কিংবা প্রচলিত বিশ্বাসের ভিত্তিতে কোনো প্রাণীকে অবহেলা না করে তার প্রতি সহানুভূতিশীল হওয়াই এই দিনের মূল শিক্ষা।


সূত্র: ন্যাশনাল ডে ক্যালেন্ডার

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার ব্রণের চিকিৎসায় টুথপেস্ট, যা বলছেন বিশেষজ্ঞরা
মুখের ব্রণ বা ছোট ছোট ফুসকুড়ি দ্রুত শুকাতে অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন। প্রচলিত ধারণা অনুযায়ী, টুথপেস্টের কিছু উপাদান ব্রণ শুকিয়ে দিতে সাহায্য করে।
এবার ব্রণের চিকিৎসায় টুথপেস্ট, যা বলছেন বিশেষজ্ঞরা
শাশুড়ির প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
পরিবারের সুখে-দুঃখে পাশে থাকা, বিপদে সাহস জোগানো কিংবা নতুন সদস্যকে আপন করে নেওয়া—পারিবারিক জীবনে শাশুড়ির অবদান অনেক সময়ই গুরুত্বপূর্ণ।
শাশুড়ির প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
আজ অন্যের জন্য কিছু করার দিন
সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সব সময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন হয় না।
আজ অন্যের জন্য কিছু করার দিন
নিজের সময়ের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দিন
কাজের চাপ, পারিবারিক দায়িত্ব আর মুঠোফোনের একের পর এক বার্তা—সব মিলিয়ে দিনের বেশির ভাগ সময় কখন যে কেটে যায়, তা বুঝতেই পারেন না অনেকে।
নিজের সময়ের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দিন
টানা এক ঘণ্টা প্রস্রাব আটকে রাখলে কী হয়, জানুন চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা
কাজের চাপ, যানজট কিংবা অপরিচ্ছন্ন শৌচাগারের কারণে অনেকেই প্রস্রাবের বেগ অনুভব করেও দীর্ঘক্ষণ তা আটকে রাখেন। তবে একবার এক ঘণ্টা প্রস্রাব আটকে রাখলেই কি শরীরের বড় ধরনের ক্ষতি হয়?
টানা এক ঘণ্টা প্রস্রাব আটকে রাখলে কী হয়, জানুন চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা