
কোফতা কাবাব, মিশরীয় কোফতার একটি জনপ্রিয় এক পদ যা তৈরি করা হয় ভেড়া অথবা খাসির মাংস দিয়ে। কোফতা কায়রোর অধিকাংশ ক্যাফে এবং রেস্টুরেন্টে পাওয়া যায়। তবে কোফতা কাবাব মূলত ভেড়ার মাংসের কিমা অথবা খাসির মাংসের কিমা করে তার সাথে পেঁয়াজ এবং মসলা যোগ করে বলের মতো করে ধাতুর শিকে করে গ্রিল করা হয়।
এটি কায়রোর অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু স্ন্যাকস। কোফতা কাবাব মিশরের বিভিন্ন রাস্তায় কিনতে পাওয়া যায় এবং আপনি এটি দোকানদারের কাছে থেকে কিনে রাস্তায় হাঁটতে হাঁটতেও খেতে পারবেন।
এস/পি




