
ব্রকলি মানব দেহের স্বাস্থ্য গুণাগুণের জন্য খুবই বিখ্যাত। ব্রকলিতে উচ্চ মাত্রায় নিউট্রিয়েনট রয়েছে। তাছারা এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন, পটাসিয়াম। পাশাপাশি এটি অন্যান্য সবজির তুলনায় বেশি প্রোটিন বহন করে।
এই সবুজ সবজিটি কাচাও খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়। কাঁচা ব্রকলিতে ৯০% পানি, ৭% কারবস, ৩% প্রোটিন এবং ফ্যাট থাকে না বললেই চলে। ব্রকলিতে ক্যালোরি খুব কম পরিমাণে থাকে।
এছারা ব্রকলিতে ফাইবার এবং শর্করা রয়েছে। ফাইবার স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি স্বাস্থ্যকর ডায়টের একটি গুরুত্বপূর্ণ অংশ। এছারাও ফাইবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ওজন হ্রাস করে সহায়তা করে।
প্রোটিন আমাদের স্বাস্থ্য উন্নত রাখতে কার্যকর ভুমিকা রাখে। প্রোটিন আমাদের দেহের রক্ষণাবেক্ষণ এবং আমাদের দেহ বৃদ্ধিতে প্রয়োজনীয় ভুমিকা রাখে।
ব্রকলিতে অনেক ধরনের ভিটামিন এবং মিনারেলস রয়েছে।
এছাড়াও ব্রকলি ক্যান্সার প্রতিরোধে কাজ করে থাকে, কলেস্টেরল নিচে রাখতে কাজ করে এবং আমাদের দৃষ্টি ঠিক রাখতে কাজ করে থাকে।
আরো পড়ুন
এমকে




