ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

উড়োজাহাজের থেকেও দাম বেশি এই ব্যাগের!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২১, ০৭:৪১ পিএম
উড়োজাহাজের থেকেও দাম বেশি এই ব্যাগের!

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে এ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে বিমান পরিবহন খাত। বিমান খাতে উড়োজাহাজের দরপতন হয়েছে। কোনো বিমান সংস্থাই এখন নতুন করে উড়োজাহাজের অর্ডার করছে না। এমন পরিস্থিতিতে উড়োজাহাজকে বেশ অভিনবভাবেই উড়িয়েছেন ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউজ লুই ভিটন। গত ১১ এপ্রিল টাইমস নাউ নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

বিলাসবহুল এ ফ্যাশন হাউজটি উড়োজাহাজের মতো ব্যাগ তৈরি করে আলোচনার ঝড় তুলেছে বিশ্বজুড়ে। ব্যাগটির দাম ৩৯ হাজার মার্কিন ডলার। এই দাম একক ইঞ্জিনবিশিষ্ট সেসনা মডেলের এক উড়োজাহাজের দামের থেকেও বেশি। ফ্যাশন হাউজটির ব্যাগগুলোর সাধারণতই আকাশছোঁয়া দাম। লুই ভিটন’র বাদামি চামড়ার ওপর ‘এল ভি’ ছাপা ব্যাগগুলোর সর্বনিন্ম দাম দুই হাজার ডলার। এছাড়াও তাদের তৈরিকৃত অন্যান্য পোশাক, ঘড়ি, গয়না, সুগন্ধিসহ অন্যান্য উপকরণের দামও অনেক বেশি; যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

নারীদের জন্য বানানো এ ব্যাগটি চার ইঞ্জিনের সাধারণত যাত্রীবাহী উড়োজাহাজের আদলে তৈরি। অন্যান্য ব্যাগের মতোই ‘এল ভি’ ছাপা চামড়ার এটি।

সোশ্যাল মিডিয়ায় অনেকে ব্যাগটির দাম নিয়ে কথা বলছেন। কেননা, ১৯৬৮ মডেলের ১৫০ এইচ একক ইঞ্জিনবিশিষ্ট সেসনা উড়োজাহাজের দাম ৩২ হাজার ডলার। সেদিক থেকে ওই উড়োজাহাজের দাম এই ব্যাগের থেকে অনেক কম। তবে করোনার এই পরিস্থিতিতে সবকিছু বাদ দিয়েও আলোচনার তুঙ্গে রয়েছে এই ব্যাগটি।


এসআর/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনলাইন ফ্যাশন হাউজ ‌ব্লুচিজ’র পথচলা শুরু
আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে অনলাইন ভিত্তিক ফ্যাশন হাউজ ব্লুচিজ এর (https://blucheez.com.bd) যাত্রা শুরু হলো।  মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান কেক কেটে ব্লুচিজ’র আনুষ্ঠানিক পথ চলার শুভ সূচনা করেন। ক্রেতাদের চাহিদা ও অভিনব ডিজাইনের কথা মাথায় রেখে ব্লুচিজের অনলাইন স্টোরে রয়েছে অপূর্ব পোশাকের সমাহার। যারা ব্যস্ততার জন্য মার্কেটে যেতে পারেন না তারা বিভিন্ন পেমেন্ট পদ্ধতিতে পছন্দের পণ্য সংগ্রহ করতে পারবেন। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা সিমিন জামান বলেন, আমরা বিশ্ব মানের ফ্যাশন ট্রেন্ডকে তুলে আনার লক্ষ্যে অনলাইন প্রক্রিয়াকে প্রধান্য দেওয়া হবে। পাশাপাশি পণ্যের গুণগত মান অক্ষুন্ন রাখার জন্য ফেব্রিকগুলো ল্যাব টেস্টে মান যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অনলাইনে অর্ডারের জন্য রয়েছে বিশেষ ছাড় এবং পণ্যের অর্ডারের পর ক্রেতার হাতে তুলে দেবার সময় বিশেষ ব্যবস্থায় পাঠানো হবে। এতে ক্রেতার স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে এবং ভুল অর্ডারের সংখ্যা এবং পণ্য বিনিময়ের সংখ্যা হ্রাস পাবে। এবং প্রতি অর্ডারের ক্ষেত্রেই ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ক্রেতাদের রকমারি ও মানসম্মত পণ্য হাতে তুলে দিতে আমরা নিজস্ব ডিজাইন কর্মীদের দিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। ব্লুচিজর এই পণ্য ধীরে ধীরে ফ্যাশন সচেতন ক্রেতাদের মন জয় করে মার্কেটে তার অবস্থান সুদৃহ করবে বলে আমার বিশ্বাস। আরএ/
অনলাইন ফ্যাশন হাউজ ‌ব্লুচিজ’র পথচলা শুরু
রিবন্ডিং চুলের যত্নে কি করবেন?
বর্তমানে রিবন্ডিং করা চুলের কদর বেড়েছে অনেক বেশি। এ জন্য পার্লারে চুল সোজা করতে ভিড় বেড়েছে। অনেকেই কোঁকড়া চুল পছন্দ করেন না তাই রিবন্ডিং করান। চুল রিবন্ডিং করালে অন্তত ছয় মাস বা এক বছর চুল সোজা থাকে। স্ট্রেইট চুলের সুবিধা হলো,খুব সামান্যতেই দেখতে গোছানো লাগে। চুল রিবন্ডিং করালেই কিন্তু কাজ শেষ নয়,রিবন্ডিং চুলের জন্য চাই বাড়তি যত্ন। সুন্দর চুল আরও বেশি সুন্দর রাখতে দরকার সঠিক যত্নের। চলুন জেনে নিই কীভাবে রিবন্ডিং করা চুলের যত্ন নেওয়া যায় সেই সম্পর্কে। ১- রিবন্ডিং করানোর পর দুই–তিন দিন পর্যন্ত চুল ভেজাবেন না। কোনো শ্যাম্পু বা প্যাক ব্যবহার করবেন না এ সময়। কারণ,তা ক্ষতিকর। ২- চুল রিবন্ডিং করানোর তিন দিন পর অবশ্যই হেয়ার ট্রিটমেন্ট করিয়ে নিন। এরপর থেকে প্রতি মাসে একবার ট্রিটমেন্ট করান। রিবন্ডিং চুলের জন্য অ্যারোমা ট্রিটমেন্ট সবচেয়ে ভালো। ৩- রিবন্ডিং করা চুলের যত্নে অয়েল ম্যাসাজ খুব গুরুত্বপূর্ণ। সপ্তাহে তিন দিন শ্যাম্পু করার এক ঘণ্টা আগে চুলে অয়েল ম্যাসাজ করুন। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকে। ৪- গোসলের আগে গরম পানিতে তোয়ালে চুবিয়ে আধা ঘণ্টা চুল পেঁচিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে। ৫- রিবন্ডেড চুলের জন্য হালকা শ্যাম্পু ব্যবহার করতে হবে। আজকাল মার্কেটে রিবন্ডেড হেয়ারের জন্য ভালো মানের শ্যাম্পু পাওয়া যায়। ৬- শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। রিবন্ডিং করা চুলের জন্য আলাদা শ্যাম্পু কন্ডিশনার পাওয়া যায়। ৭- চুলের উজ্জ্বলতা বাড়াতে এবং মসৃণ করতে শ্যাম্পু করার পর এক মগ পানিতে কয়েক ফোঁটা ভিনেগার অথবা এক চামচ মধু মিশিয়ে সেই পানি দিয়ে চুল ধুয়ে নিন। ৮- দিনে তিনবার মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন, এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে। তবে ভেজা চুল আঁচড়ানো যাবে না। ৯- অনেকেই চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। রিবন্ডিং করা চুলে এটা ব্যবহার করা যাবে না। চুল তাপ থেকে দূরে রাখতে হবে। অতিরিক্ত তাপে চুল ভেঙে যাবে। ১০- চুল শুকানোর জন্য তোয়ালে ব্যবহার করতে হবে। তবে তোয়ালে দিয়ে চুল জোরে জোরে ঘষা যাবে না। ১১- চুল সোজা ও মসৃণ রাখতে রিবন্ডিং করানোর পর কমপক্ষে এক মাস চুল বাঁধা যাবে না। কারণ রিবন্ডিংয়ের পর চুল দুর্বল থাকে। ১২- চুলের আগা রেগুলার ট্রিম করতে হবে। এতে আগা ফেটে গিয়ে আপনার চুলের সৌন্দর্য নষ্ট হবে না এবং দেখতেও ভালো লাগবে। এ ছাড়া রিবন্ডিং দীর্ঘ সময় দীর্ঘস্থায়ী হয়। ১৩- চুলের আগা কেটে ফেলার পর চুলে প্রোটিন প্যাক,ডিপ কন্ডিশনিং কিংবা হেয়ার স্পা করতে পারেন। যেমন ডিম একটি,ক্যাস্টর অয়েল এক চামচ,লেবুর রস এক চামচ ও মধু এক চামচ একসঙ্গে মিশিয়ে স্কাল্পে লাগান। এরপর শাওয়ার ক্যাপ বা তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করুন। ১৪- অনেকেরই অভ্যাস গরম পানিতে গোসল করার। তবে রিবন্ডিং চুলে হট শাওয়ার নেওয়া যাবে না। ১৫- নিয়মিত হেয়ার সিরাম ব্যবহার করুন। নিয়মিত হেয়ার সিরাম ব্যবহার চুল ভেঙে যাওয়া রোধ করে। ১৬- বাইরে বের হলে সঙ্গে হ্যাট অথবা ছাতা রাখুন। কারণ,সূর্যের অতিবেগুনি রশ্মি চুলের জন্য বেশ ক্ষতিকর। বৃষ্টিতে চুল ভিজে গেলে যত দ্রুত সম্ভব চুল ধুয়ে ফেলতে হবে। কারণ,বৃষ্টির পানির সঙ্গে থাকা ধুলো–ময়লা ও লবণ চুলের ক্ষতি করতে পারে। ১৭- চুল রিবন্ডিং করানোর পর নিয়মিত ডায়েটে থাকা উচিত। নিয়মিত পুষ্টিগুণসমৃদ্ধ খাবার গ্রহণ চুলের যেকোনো সমস্যা সমাধানে সাহায্য করে। বেশি করে ফল ও সবজি, আয়রন, ভিটামিন সি, ভিটামিন এ, প্রোটিন, ক্যালসিয়াম–সমৃদ্ধ খাবার খাওয়া উচিত এবং যথাসম্ভব জাঙ্ক ফুড এড়িয়ে চলার চেষ্টা করুন। তথ্যসূত্র: পেকজেলস ডটকম ইজে/এমএন/এসকে
রিবন্ডিং চুলের যত্নে কি করবেন?
ওজন কমাতে গিয়ে ত্বক ও চুল ঔজ্জ্বল্য হারাচ্ছে?
মেদ ঝরানোর সময় ঠিক মতো খাবার না খেলে চুল এবং ত্বক ভীষণ ভাবে নিষ্প্রাণ হয়ে পড়ে।শরীর থেকে প্রয়োজনীয় ফ্যাট ঝরলে কিন্তু এই সমস্যা হওয়ার কথা নয় যদি ঠিক মতো স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া হয়। কিন্তু সেখানেই হয়ে যায় ভুল। কেউ অতিরিক্ত শরীরচর্চা করে ফেলেন আবার কেউ কম ক্যালোরিযুক্ত খাবার খেয়ে থাকেন। ফলে চুল আর ত্বক নিজের সৌন্দর্য হারাতে থাকে। কী খাবেন? ১) রোজ পাতে শাক-সব্জি বা ফল তো রাখতেই হবে। সেই সঙ্গে সবচেয়ে বেশি প্রয়োজন ত্বককে চাঙ্গা রাখা। তাই প্রতিদিন ঠিক পরিমাণ মতো জল খেতে হবে। জল ত্বকে আর্দ্র ভাব আনে। ২) প্রতিদিন খাদ্যতালিকায় শসা, গাজর, বিট, কাঁচা লঙ্কা, লেবু, টমেটো দিয়ে সব্জির রস তৈরি করে খান। শসা, গাজর, বিট, কাঁচা লঙ্কা ও টমেটো সামান্য জল দিয়ে একটি ব্লেন্ডারে মিশিয়ে নিন। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে উপরে একটি লেবু চেপে রস বার করে মেশান। তৈরি হয়ে গেল সবজির রস। এবার চটজলদি খেয়ে নিন। ৩) খাবারের তালিকায় নারকেল তেল, বাদাম এবং বীজ রাখুন। এগুলো ত্বক এবং চুল ভাল রাখে। তথ্যসূত্র:আনন্দ বাজার ইজে/এমএন
ওজন কমাতে গিয়ে ত্বক ও চুল ঔজ্জ্বল্য হারাচ্ছে?
পূর্ণ কালো পোশাকে উত্তাল ফ্যাশন দুনিয়া!
লম্বা পনিটেল, অপেরা গ্লাভস এবং ফ্লোর-লং ট্রেন সবগুলোই এক রঙ্গের-কালো। সব মিলিয়ে কিমের পোশাক যেন একরকম রহস্যের তৈরি করেছিল মেট গালার রেড কার্পেটে। আমেরিকান সোশ্যালাইট এবং রিয়েলিটি টিভি শো ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ানের মেট গালার লুক এই মুহূর্তে ফ্যাশন দুনিয়াকে নাড়িয়ে তুলেছে। এই সাজ সম্পর্কে চরম গোপনীয়তা বজায় রাখার পর ২০২১-এর মেট গালার রেড কার্পেটে স্পটলাইটে নজর কেড়েছে কিম। মঙ্গলবার,  নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে ডিজাইনার ডেমনা গাভাসালিয়ার সঙ্গে পৌঁছেছিলেন এই তারকা। কিম তার মুখে বালেন্সিয়াগার কালো কাফন পরেছিলেন। কিমের পোশাকটি তাৎক্ষণিকভাবে টক অব দ্য টাউনে পরিণত হয়। অবিলম্বে তিনি ২০২১ সালের ফ্যাশন দুনিয়ার শিরোনাম হয়ে যান। রেড কার্পেটে টো-টু-টো বেলেন্সিয়াগা পোষাক এবং হিলের সঙ্গে একাই হাঁটছিলেন কিম। যখন হঠাৎ করে সমস্ত স্পটলাইট তার ওপর এসে পড়ে। টিএমজেড অনুসারে, কিম ক্যানিয়ে ওয়েস্টের এই সাহসী এবং পাশাপাশি অদ্ভুত বালেন্সিয়াগা ড্রেস দেখে বেশ উৎসাহী ছিলেন। বেশ কয়েকটি সূত্র আউটলেটকে বলেছে, তিনি (ক্যানিয়ে) কিমকে তার শিল্পের মাধ্যমে সৃজনশীলতা এবং মানুষের কল্পনাশক্তিকে একটা নতুন মোড়কে ধাক্কা দেওয়ার সাহস দিয়েছেন। কিমের চেহারাটি ডিজাইন করেছিলেন প্যারিসের নাম করা ডিজাইনার লেবেল বেলেন্সিয়াগার বর্তমান ক্রিয়েটিভ ডিরেক্টর এবং ভেটমেন্টসের সহ-প্রতিষ্ঠাতা ডেমনা গাভাসালিয়া। তার এই মেট গালা পোশাক নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিম কার্দাশিয়ানের বেলেন্সিয়াগা হাউট কাউচার গাউনের সঙ্গে মানানসই মাস্ক পরেছিলেন কিম। তার চেহারা অন্য যে কারো, এমনকি কার্দাশিয়ানের ক্ষেত্রেও এতটাই অনন্য ছিল যে কেউই চোখ ফেরাতে পারেনি। লম্বা পনিটেল, অপেরা গ্লাভস এবং ফ্লোর-লং ট্রেন, সব মিলিয়ে কিমের পোশাক যেন একরকম রহস্যের তৈরি করেছিল মেট গালার রেড কার্পেটে। অনেকের মতে, কিমের এই পোশাক প্যান্ডেমিকের বিরুদ্ধে সচেতনতা আর একইসঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর একটি ভঙ্গি ছিল। কালো পোশাকে কিমের এই চেহারা সত্যিই বেশ খানিকটা উন্মাদনা বাড়িয়ে তুলেছে ফ্যাশন দুনিয়ায়। এবারের মেট গালা থিম ছিল আমেরিকা: আ লেক্সিকন অফ ফ্যাশন। কোভিড প্যান্ডেমিকের কারণে গত বছরের শো বাতিল হয়ে গেছিল। এ বছরের মে মাসের প্রথম সোমবার মেট গালা তার স্বাভাবিক নির্ধারিত তারিখ থেকে পিছিয়ে যায়। এবার, ইভেন্টে কোভিড নির্দেশিকা মানা হয়েছে কি না তা নিশ্চিত করার জন্য, অতিথিদের টিকার প্রমাণ দিতে বলা হয়েছিল। এর পাশাপাশি পানীয় এবং ডাইনিং-এর ক্ষেত্র ছাড়া সব জায়গায় সব সময় মাস্ক পরতে বলা হয়েছিল। ইজে/এমএন
পূর্ণ কালো পোশাকে উত্তাল ফ্যাশন দুনিয়া!
আরটিভিতে আবারও শুরু হচ্ছে ‘লুক এট মি’
করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল শো ‘লুক এট মি’। শনিবার (৪ সেপ্টেম্বর) দেশের অন্যতম দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল আরটিভির পর্দায় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানটি শুরু হবে।  ২০০৫ সালে আরটিভি সম্প্রচার শুরু হবার পর পরই অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানটির যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। দীর্ঘ ১৪ বছর ধরে অনুষ্ঠানটি নিয়মিত প্রচার করে আসছিল আরটিভি। কিন্তু ২০১৯ সালে করোনা মহামারি শুরু হলে এর সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়।  করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় কারণে অনুষ্ঠানটি আবারও চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এর দর্শকরা।  তবে এবারের আয়োজন একটু ভিন্ন। যেখানে থাকবেন না কোনো উপস্থাপক, শুধু একজন মডেলকে ঘিরেই আবর্তিত হবে পুরো অনুষ্ঠানটি। এরপরই একে একে যুক্ত হবেন মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, স্টাইলিশ ও ফটোগ্রাফার। তাদের সৃজনশীল কর্মে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠবেন একজন মডেল। এ পর্বের মডেল জান্নাতুল নাইম এভ্রিল। অনুষ্ঠানটির প্রযোজক উজ্জ্বল রহমান। জেএইচ
আরটিভিতে আবারও শুরু হচ্ছে ‘লুক এট মি’
আরও পড়ুন
অনলাইন ফ্যাশন হাউজ ‌ব্লুচিজ’র পথচলা শুরু
সামনে এলেন বিন্দু
কন্টাক্ট লেন্স গলে নায়িকার চোখ ক্ষতিগ্রস্ত!
পর্দা করে বেশি সম্মান পাচ্ছেন সুজানা