
দেশের ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদরাসার গভর্নিংবডিতে ডিগ্রি পাস ছাড়া কোনও ব্যক্তি সভাপতি হতে পারবে না বলে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
রায়ে বলা হয়েছে, কোনও ফাজিল মাদরাসার গভর্নিংবডির সভাপতি হতে হলে সেই ব্যক্তিকে ফাজিল বা ডিগ্রি পাস হতে হবে এবং কোনও কামিল মাদরাসার গভর্নিংবডির সভাপতি হতে গেলে সেই ব্যক্তিকে কামিল বা মাস্টার্স পাস হতে হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মামলার রিটকারী আইনজীবী মো. হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১৯ আগস্ট বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের স্বাক্ষরের পর ১৫ পৃষ্ঠার এ রায় প্রকাশিত হয়।
এর আগে গত ২১ জানুয়ারি গ্র্যাজুয়েট ব্যক্তি ছাড়া দেশের কোনও ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবে না বলে রায় ঘোষণা করেন হাইকোর্ট।
এসএস




