
ধর্ষণ শব্দটি ভয়ানকভাবে সমাজকে গ্রাস করছে। যে দেশ স্বাধীন হয়েছে মুক্তির জয়গান দিয়ে, সেই দেশে ধর্ষণ নামক কালো অধ্যায় প্রতিদিন রচিত হচ্ছে। স্কুল পড়ুয়া মেয়েটি যখন মাকে জিজ্ঞাস করে ‘মা সকাল হলে ঘর থেকে বের হবো তো’ মায়ের চোখের জল বলে দেয় বাহির তোমার জন্য নিরাপদ নয়!
সমাজ বদলাবে এমন আশার বার্তা কবে আসবে? নারী নিরাপদ হবে সভ্য সমাজে কবে? এমন প্রশ্নে যখন সামাজিক মাধ্যমে চলছে আলোচনা, তখন দেশের জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণ তার ফেসবুক স্ট্যাটাসে ‘ধর্ষণের শেষ পর্ব’ নামে শিরোনামে লেখেন, ধর্ষণের বিরুদ্ধে এইবার মানুষ যেভাবে সোচ্চার হয়েছে, তেমনটি পূর্বে কখনও হয়নি। জাতি এখন ক্রসফায়ারের অপেক্ষায় আছে। মনে হচ্ছে, ধর্ষণকে ‘না’ ও ক্রসফায়ারকে ‘হ্যাঁ’ বলার জন্য বাংলাদেশ এখন সম্পূর্ণ প্রস্তুত। মাদকবিরোধী অভিযানে যদি শত শত ক্রসফায়ার চলতে পারে, ধর্ষণবিরোধী অভিযানে কেন নয়? আমরা ধর্ষণের শেষ দেখতে চাই। অনেক সয়েছি, আর নয়।
জিএম/ এমকে




