দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রে পাম্প কেনায় প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে।
দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মঙ্গলবার (৩ নভেম্বর) মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- মেসার্স পাওয়ার টেক ইন্টারন্যাশনালের মালিক মো. আব্দুল আলীম, শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ভুবনবিজয় দত্ত, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) (বর্তমানে পিআরএল ভোগরত) মো. আবু ইউসুফ, চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র, রাউজানের উপ-ব্যবস্থাপক (নির্বাহী প্রকৌশলী) (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান, নেসকো লিমিটেড রাজশাহীর প্রধান প্রকৌশলী (উৎপাদন) এ এইচ এম কামাল, পিডিবি প্রকল্প পরিচালক, গুলশান ইউনিট-৪, রি-পাওয়ারিং প্রজেক্ট এর মো. তোফাজ্জেল হোসেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামিরা প্রতারণামূলকভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয়ে বৈদ্যুতিক মোটর ক্রয়ের নামে অনিয়ম ও দুর্নীতি করেছেন। যার মাধ্যমে সরকারের ২ কোটি ৫৯ লাখ ১ হাজার ৯৯৭ টাকা ৩৫ পয়সা আত্মসাৎ করেছেন।
পি




