
বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাংচুরের প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মানববন্ধন করেছে।
আজ বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিমকোর্টের মূল ফটকের সামনে তারা মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এবং সম্পাদকসহ অনেক আইনজীবী অংশ নেন।
মানববন্ধনে আইনজীবীরা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশরই জন্ম হতো না। স্বাধীনতাবিরোধী চক্র আজ সেই জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর করেছে। এসব মৌলবাদী জঙ্গিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
এসএস




