ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের ২ হ্যাকার গ্রুপের বিরুদ্ধে অ্যাকশন নিলো ফেসবুক

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২০, ০৩:৪৯ পিএম
ফাইল ছবি

হ্যাকিং তৎপরতায় জড়িত থাকার অভিযোগ এনে দেশের ২টি টিমকে শনাক্ত করেছে ফেসবুক। তাদের হ্যাকিং তৎপরতা রুখে দিতে এরই মধ্যে তাদের বিরুদ্ধে বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ফেসুবক বলছে, বাংলাদেশে হ্যাকিং চালানো এই দুইটি টিম হলো, ডন’স টিম (ডিফেন্স অব দ্য ন্যাশন) ও ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (সিআরএএফ)।

ফেসবুকের দাবি, সংশ্লিষ্টদের এসব হ্যাকিং টিমের পরিচয়ও জানিয়ে দেওয়া হয়েছে। মূলত সুনির্দিষ্ট শ্রেণির ব্যক্তিদের লক্ষ্য করে ফেসবুকে রিপোর্ট করার মাধ্যমে ওই ব্যক্তিদের প্রোফাইল নিষ্ক্রিয় করে দিতে কাজ করছিল এই হ্যাকার দলগুলো। ফেসবুক পেজের অ্যাডমিনের অ্যাকাউন্ট দখলে নিয়ে ওই পেজের অন্য অ্যাডমিনদের রিমুভ করে পেজটিই বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ফেসবুকের হেড অব সিকিউরিটি পলিসি নাথানিয়েল গ্লেইসার ও সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ম্যানেজার মাইক ডিভিলানস্কি এক লিখত বার্তায় এসব জানিয়েছেন। তারা বাংলাদেশের এই দুইটি হ্যাকিং টিমের পাশাপাশি এপিটি ৩২ নামে ভিয়েতনামের একটি হ্যাকিং গোষ্ঠীকে শনাক্ত করার কথাও জানিয়েছেন।

ফেসবুক বার্তায় বলা হয়, বাংলাদেশভিত্তিক হ্যাকিং দলগুলোর আক্রমণের শিকার হয়েছে স্থানীয় অ্যাকটিভিস্ট, গণমাধ্যমকর্মী, ধর্মীয় সংখ্যালঘু ও প্রবাসীরা। তারা বিভিন্ন অ্যাকাউন্ট দখলে নেওয়ার চেষ্টা করেছে, ফেসবুকে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্স ভঙ্গের অভিযোগ রিপোর্ট করার মাধ্যমে বেশকিছু অ্যাকাউন্ট ‍মুছেও ফেলেছে। আমাদের অনুসন্ধান বলছে, এসব তৎপরতার সঙ্গে দুইটি অলাভজনক সংস্থা জড়িত, ‘ডিফেন্স অব দ্য ন্যাশন’ নামে পরিচিত ডন’স টিম এবং ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন। তারা বেশকিছু ইন্টারনেট সেবাদাতার সংযোগ ব্যবহার করে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিল।

দুইটি টিম পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেও কাজ করে থাকে বলে জানিয়েছে ফেসবুক। তারা বলছে, এই দুইটি টিম মিলে ফেসবুকে কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের কাল্পনিক অভিযোগ তুলে বিভিন্ন ব্যক্তির প্রোফাইল রিপোর্ট করতে থাকে। অন্য ব্যক্তির পরিচয় বহন, মেধাস্বত্ব লঙ্ঘন, নগ্নতা ও সন্ত্রাসবাদে জড়িত থাকার মতো বিভিন্ন অভিযোগ তুলে প্রোফাইলগুলো রিপোর্ট করে তারা। এছাড়া বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট ও পেজ হ্যাকিংয়ের মাধ্যমে নিজেদের দখলে নিয়ে নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করার কাজও করে থাকে এরা।

ফেসবুক বলছে, তারা অন্তত এমন একটি উদাহরণ পেয়েছে যেখানে একটি পেজের অ্যাডমিনের অ্যাকাউন্ট দখলে নেওয়ার পর হ্যাকাররা ওই পেজে বাকি অ্যাডমিনদের সরিয়ে দিয়ে পেজটিই নিষ্ক্রিয় করে দিয়েছে। আমাদের অনুসন্ধান বলছে, ইমেইল ও ডিভাইসের দখল নেওয়ার মতো বিভিন্ন কৌশল ব্যবহার করে আমাদের অ্যাকাউন্ট রিকভারি পদ্ধতির অপব্যবহার করে তারা অ্যাকাউন্টের দখল নিয়ে থাকে।

গ্রুপ দুইটি একযোগে কাজ করে বলে ফেসবুক এই দুইটি গ্রুপকে মূলত একটি টিম হিসেবে দেখছে। ফেসবুক বলছে, তারা এই দুই টিমের সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও পেজগুলো রিমুভ করেছে। তথ্যপ্রযুক্তি শিল্পের সংশ্লিষ্টদের সঙ্গেও এদের তথ্য শেয়ার করা হয়েছে, যেন তারাও এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাথানিয়াল গ্লেইসার ও মাইক ডিভিলানস্কি লিখেছেন, নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে আমরা সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে ও সংশ্লিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানাই। সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন, অবিশ্বস্ত উৎস (ওয়েবসাইট, ফ্রি সার্ভার বা লিংক) থেকে সফটওয়্যার ডাউনলোড করবেন না। কেননা এসব লিংক বা সাইট আপনার ডিভাইসের নিরাপত্তা বলায় ভেদ করে সব তথ্য হাতিয়ে নিতে পারে।

ভিয়েতনামের এপিটি৩২ হ্যাকিং টিমকে সাইবার নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছে ফেসবুক। বাংলাদেশের হ্যাকার টিম দুইটির মতো এপিটি৩২-ও ভিয়েতনামের স্থানীয় ও প্রবাসী মানবাধিকারকর্মী, বেসরকারি সংস্থা, গণমাধ্যম ও বিভিন্ন শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। তাদের আক্রমণের মূল ধারাটি ছিল ম্যালওয়্যার ছড়িয়ে দিয়ে এর মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়া। আর তার মাধ্যমে ফেসবুকের অ্যাকাউন্ট ও পেজের দখল নেওয়া। ফেসবুক বলছে, এপিটি৩২- এর তৎপরতার পেছনে অনুসন্ধানে তারা ভিয়েতনামের তথ্যপ্রযুক্তি বিষয়ক কোম্পানি সাইবার ওয়ান গ্রুপের জড়িত থাকার তথ্য পেয়েছে।

কেএফ/জিএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বাগতম ২০২১, বিদায় ২০২০
হাসি-কান্না, আনন্দ-বেদনায় কেটে গেলো একটি বছর। অনেক উত্থান-পতন পেরিয়ে অতীতের খাতায় জমা হলো ২০২০ সাল। বিগত সময়ে সকল দুঃখ, কষ্ট, হতাশা, গ্লানি ও বেদনা ভুলে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে বরণ করে নিলো ২০২১ সালকে।  বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, পদ্মা সেতু চালু, সামাজিক, অর্থনৈতিকসহ নানা কারণে ২০২১ গুরুত্বপূর্ণ একটি বছর। উন্নয়নে নেয়া নানা উদ্যোগ পূর্ণ হবে, অগ্রগতির পথে সব জটিলতা দূর হবে- আজ এটাই সবার প্রত্যাশা। মহামারির ধাক্কা সামলে নিয়ে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে।  ইংরেজি নতুন বছর ২০২১-এ দেশের মানুষ নতুন করে জীবন সাজানোর স্বপ্ন দেখেন। ফেলে আসা দুঃখ-বেদনা ভুলে নতুন করে এগিয়ে যেতে চান সব শ্রেণি-পেশার মানুষ। তাই আজ হৃদয়ে হৃদয়ে বেজে ওঠে একটাই প্রার্থনা- নতুন বছরটি যেন ভালো কাটে। নতুন বছর মানেই নতুন উদ্দীপনা, নতুন প্রেরণা নিয়ে এগিয়ে চলা। পেছনে ফেলে আসা বছরের সকল গ্লানিকে দূরে ঠেলে নতুন উদ্যমে সাহস নিয়ে পথচলা। সভ্যতার ইতিহাস বলে, অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার এই স্পৃহাই মানুষকে নিয়ে এসেছে এতদূর। তাই নতুন বছরে নতুন স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে যাবে বিশ্বের অন্যান্য জাতির মতো বাঙালিরাও। এফএ
স্বাগতম ২০২১, বিদায় ২০২০
ভারতে ৭০০ মাদরাসা স্কুলে রূপান্তর করবে বিজেপি
ভারতের আসাম প্রদেশে ৭০০ মাদরাসাকে স্কুলে রূপান্তর করবে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি সরকার বলছে, মসজিদের ঈমামের চেয়ে ভারতে ডাক্তার, পুলিশ, আমলা ও শিক্ষক বেশি প্রয়োজন। তাই মাদরাসার সিলেবাসকে নিম্নমানের শিক্ষা আখ্যায়িত করে স্কুলে রূপান্তরণের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি।  এই সংক্রান্ত একটি বিল বৃহস্পতিবার আসামের আইনসভায় পাস হয়েছে। আসামের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা প্রাদেশিক আইনসভাকে জানিয়েছেন, নতুন বছরের এপ্রিলের মধ্যে ৭০০ এর অধিক মাদরাসা বন্ধ করে স্কুল প্রতিষ্ঠা করা হবে। তাই তারা মাদ্রাসা বন্ধ করে সেখানে স্কুল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। খবর গার্ডিয়ান। হেমন্ত বিশ্বাসের দাবি মাদ্রাসায় পার্থিব বা বৈষয়িক কোনো বিষয় পড়ানো হয় না। তাই তারা মাদ্রাসা বন্ধ করে স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিরোধী দলের রাজনীতিবিদরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বিষয়টিকে হিন্দু সংখ্যাগরিষ্ট দেশে মোদি সরকারের মুসলিমবিরোধী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। ওয়াজেদ আলী চৌধুরী নামে কংগ্রেসের একজন আইনপ্রণেতা বলেন, ‘এটা মুসলিমদের শেকড় উপড়ে ফেলার সিদ্ধান্ত।’ এফএ
ভারতে ৭০০ মাদরাসা স্কুলে রূপান্তর করবে বিজেপি
স্বাধীনতাযুদ্ধের ভূমিকা নিয়ে তুর্কি মন্ত্রীর সঙ্গে ঝগড়া: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশ স্বাধীনতা হওয়ার দীর্ঘদিন পরেও স্বাধীনতাযুদ্ধের ভূমিকা নিয়ে কিছু মানুষ ভুল ব্যাখ্যা দিচ্ছেন। স্বাধীনতাযুদ্ধকে তারা ‘ভারত-পাকিস্তানের যুদ্ধ’ হিসেবে মিথ্যার করছেন। সম্প্রতি তুর্কির এক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তুর্কির মন্ত্রী বলেছিলেন- ভারতের প্রয়োচনায় বাঙালিরা পশ্চিম ও পূর্ব পাকিস্তান ভেঙে দিয়েছেন। তারা ভাবেন ইসলামকে ধ্বংস করেছি আমরা। সেই সুর আবারও গাইছে, যা ২৩ বছর শুনেছি। এসব বিষয় নিয়ে তর্কির ওই মন্ত্রীর সঙ্গে প্রায় আধাঘণ্টা ঝগড়া হয়েছিল বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে গবেষণা গ্রন্থ ‘নৌ যুদ্ধ একাত্ত’-এর মোড়ক উন্মোচনে এসব কথা বলেন মন্ত্রী। স্বাধীনতাযুদ্ধের লিখিত ডকুমেন্টস আমাদের হাতে নেই বলে মিথ্যাচারের জবাব দিতে পারছি না। এজন্য একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের নিয়ে আগামী দুই থেকে তিন মাসের ভেতর ‘বীরের কণ্ঠে বীর গাঁথা’ নামে একটি গল্প রেকর্ডিং করা হবে। স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধারা কি করেছেন এবং সহযোদ্ধারা কি দেখেছেন সেটি রেকর্ড করা হবে। এতে বিশ্ববাসী জানতে পারবেন মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনাটা কি ছিল? মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, স্বাধীনতার দীর্ঘদিন পরও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন। এই যুদ্ধকে ভারত-পাকিস্তানের যুদ্ধ হিসেবে চালিয়ে ইসলামপন্থী দেশগুলোর মগজ ধোলাই করেছে, যেন বাঙালিরা মুক্তিযুদ্ধে কিছুই করেনি। ভারত এসে পাকিস্তানকে হারিয়ে দিয়ে আমাদের দেশ স্বাধীন করে দিয়েছে। এই মিথ্যাচারের বিরুদ্ধে লিখিত জবাব দিতে হবে। এসআর/এফএ  
স্বাধীনতাযুদ্ধের ভূমিকা নিয়ে তুর্কি মন্ত্রীর সঙ্গে ঝগড়া: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
ছুরিকাঘাতে কয়লা শ্রমিকের মৃত্যু, ছিনতাইকারী আটক
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এহসানুল হক নামে এক কয়লা শ্রমিক হত্যকান্ডে জড়িত এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।  বুধবার (৩০ ডিসেম্বর) রাতে শহরের চন্ডিবের খাঁ বাড়ি এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ৪৮ঘন্টা পর পুলিশ ঘটনার মুলহোতা এবং শহরের চিহ্নিত ছিনতাইকারী ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ইমন পৌর শহরের ভৈরবপুর মধ্যপাড়ার আড়াই বেপারীর বাড়ির মৃত মাসুদ মিয়ার ছেলে।  আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মো. শাহিন।  জানা গেছে, শহরের দুর্জয় মোড়ের পূর্ব পাশে গত সোমবার রাত সাড়ে দশটার দিকে এহসানুল হক নামে এক কয়লা শ্রমিক ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত শ্রমিক সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলার বাঘগাঁও গ্রামের হিরু মিয়ার ছেলে। বিয়ের মাত্র দুই মাস পর নিহত এহসানুল তার এক চাচাসহ তারা দু’জন গত দু’সপ্তাহ আগে ভৈরবে কাজের সন্ধানে এসে ছিলেন। পরে কয়েক দিন শ্রমিকের কাজ করে কিছু টাকা জমান। পরে জমানো টাকা নিয়ে গত সোমবার রাতে তারা দুর্জয় মোড় থেকে বাড়ী যাবার সময় বাসে উঠার আগে ছিনতাইকারীদের কবলে পড়ে। একই সাথে ছিনতাইকারীদের ধারালো ছুরির আঘাতে এহসানুল গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  এ ঘটনায় পরের দিন মঙ্গলবার দুপুরে উত্তেজিত শত শত কয়লা শ্রমিকরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। ফেরিঘাট থেকে মিছিল নিয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় প্রদক্ষিণ করে ভৈরব থানায় প্রবেশ করে। পরে পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিলে তারা ফিরে যায় এবং কাজে যোগ দেয়।  এছাড়াও এদিন (মঙ্গলবার) রাতেই নিহতের চাচা আজিজুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা দু’জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে মুঠোফোনে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, ঘটনার পর থেকেই পুলিশ মাঠে নামে এবং প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। জিএ
ছুরিকাঘাতে কয়লা শ্রমিকের মৃত্যু, ছিনতাইকারী আটক
পুলিশের ওপর হামলার ঘটনায় ১১ জন আটক
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী নুরুর ১১ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ঝিল এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ছুরি, চাপাতি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গত শনিবার শীর্ষ সন্ত্রাসী ও ১৭ মামলার আসামি নুরুকে খুঁজতে গেলে পুলিশের উপর হামলা চালায় তার সহযোগীরা। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়। এসময় আটক করা হয় নুরুর সেকেন্ড ইন আজমকে।  আটককৃতদের মধ্যে হামলার ঘটনায় কয়েকজন জড়িত বলে জানিয়েছেন আকবরশাহ থানার ওসি জহির হোসেন।   পুলিশের উপর হামলার ঘটনায় শনিবার রাতে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঝিল এলাকায় সরকারী পাহাড়া কেটে আলিশান বাড়ী, সেমিপাকা ঘর, মসজিদ, এতিমখানা ও গরু-ছাগলের খামার তৈরি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে নুরুর বিরুদ্ধে। জিএ
পুলিশের ওপর হামলার ঘটনায় ১১ জন আটক
আরও পড়ুন
ইসলামবিরোধী ছবিতে দেব? সমালোচনার মুখে সরিয়ে নেয়া হলো টিজার
টিকটক ভিডিও বানাতে গিয়ে বন্ধুদের ধর্ষণের শিকার কিশোরী
মারা যাওয়া মহিলা ভাইস চেয়ারম্যানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড়
বাংলাদেশে ফেসবুক ডট কম ডট বিডি ডোমেইন ব্যবহারে নিষেধাজ্ঞা