
রাজধানীর বাড্ডা থানায় মাদক আইনে দায়ের করা মামলায় আদালত মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল রোববার (১৩ ডিসেম্বর) শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ১০ ডিসেম্বর অস্ত্র, বিশেষ ক্ষমতা ও মাদক আইনের পৃথক তিন মামলায় গোল্ডেন মনিরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিনই মনিরের পক্ষে তার আইনজীবী মাদক মামলায় জামিন আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেছিলেন।
গত ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি ঘিরে রাখে র্যাব। ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টা অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গয়না, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি। তবে প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেছেন মনির। জব্দ করা হয়েছে দুটি বিলাসবহুল গাড়ি। প্রতিটির দাম প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় ২২ নভেম্বর র্যাব বাদী হয়ে বাড্ডা থানায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে। তিনটি মামলাই তদন্তাধীন রয়েছে।
পি




