
কারাবন্দি ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল আরও দুটি মামলায় জামিন পেয়েছেন। ফলে সব তার মুক্তিতে আপাতত আর কোনও আইনি বাধা নেই।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন।
শফিকুল ইসলাম কাজলের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া নিজের ফেসবুক জামিনের বিষয়টি জানিয়েছেন।
এর আগে শেরেবাংলা নগর থানায় মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখরের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গত ২৪ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান কাজল।
একই আইনে আরও দুটি মামলা বিচারাধীন থাকায় তিনি এতদিন মুক্তি পাননি। কাজলের নামে হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই দুটি মামলা দায়ের হয়।
এসএস




