
ভাস্কর্য নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেছেন আলেমরা। সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক শুরু হয়। পৌঁনে ১১টা পর্যন্ত চলে এই বৈঠক।
বৈঠকে কওমি মাদরাসা বোর্ড বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊস, মাওলানা মাহফুজুল হক, মোসলেউদ্দিন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি প্রমুখ। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিং করবেন।
বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, ‘বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) মন্ত্রী ব্রিফিং করবেন। তবে কখন বিফ্রিং করবে সেটি ঠিক হয়নি।
জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী এখন যেহেতু সরাসরি কোনও সভায় অংশ নেন না, তাই ভাস্কর্য ইস্যু নিয়ে আলেমদের সঙ্গে কথা বলার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়।
এসএস




