
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সৌদি ও আরব আমিরাত থেকে ফেরত আসা কর্মীদের প্রায় শতকরা ৭০ থেকে ৮০ শতাংশ ইতোমধ্যে কাজে ফেরত গেছে। প্রতি উপজেলা থেকে একহাজার জনকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে শুক্রবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উপলক্ষে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’।
ইমরান আহমদ বলেন, চল্লিশটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণ প্রক্রিয়াধীন। আরও ৭১টি টিটিসি প্রস্তাবনা আমরা পাঠিয়েছি। এই ৭১টি পাস হয়ে এলে আমরা আরও একশোটি টিটিসির প্রস্তাবনা পাঠাবো, যেন প্রতিটা উপজেলায় আমরা একটি টিটিসি স্থাপন করতে পারি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা প্রতি উপজেলা থেকে এক হাজার মানুষকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, করোনার শুরুতে মার্চ মাসে বলা হয়েছিল বিদেশ থেকে অন্তত ১০ লাখ মানুষ ফেরত আসবে। ১০ লাখ মানুষ কিন্তু ফেরত আসেনি। আমার জানামতে, ৩ লাখ ৭৬ হাজার মানুষ দেশে ফেরত এসেছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা কর্মীদের প্রায় শতকরা ৭০ থেকে ৮০ শতাংশ ইতোমধ্যে কাজে ফেরত গেছে।
জর্ডানের শ্রমিক পাঠানোর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে জর্ডানের ক্ল্যাসিক গার্মেন্টস ডিসেম্বর ও জানুয়ারি মাসে মোট ১২ হাজার কর্মী নেবে। ডিসেম্বরের দুই হাজার এবং জানুয়ারি মাসে ১০ হাজার। বিদেশে কর্মী নেওয়ার বিষয়ে আরও চাহিদা রয়েছে।
পি




