
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে এক হাজার ৮৮২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি’ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনএসই সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রকল্পটির অনুমোদন দেয়া হয়।
ভার্চুয়ালিভাবে সভায় যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একনেকে ওঠা আজকের পাঁচটি প্রকল্পের মধ্যে এটি একটি নতুন প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের অর্থায়ন হবে ৫০ কোটি ৮৩ লাখ টাকা আর প্রকল্প ঋণ ও অনুদান নেওয়া হবে এক হাজার ৮৩১ কোটি ৭৬ লাখ টাকা।
এই প্রকল্পসহ তিন হাজার ৩০৮ কোটি ৩৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। এর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার ২৪৫ কোটি ৩০ লাট টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২০ কোটি ৯৮ লাখ টাকা ও বৈদেশিক উৎস হতে ঋণ নেওয়া হবে দুই হাজার ৪২ কোটি আট লাখ টাকা।
জেবি




