
করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে মধ্যপ্রাচ্যে সকল বিমানের ফ্লাইট বন্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে বিশেষ করে সৌদিআরবগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিকের পর মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চালু হলে আটকে পড়া যাত্রীদের টিকিট রি-ইস্যুতে কোনো ধরনের ফি দিতে হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এ কথা বরেন সচিব মহিবুল হক।
সচিব বলেন, বিমান চলাচল বন্ধে সরকারিভাবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পর্যবেক্ষণ করছি। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, গতকাল পর্যন্ত বাংলাদেশে ২৯টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করতো। সব ফ্লাইটে মধ্যে যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ছিল ১৯৮টি, আর কার্গো ফ্লাইটের সংখ্যা ছিল ৭৪টি।
পৃথিবীর মতো বাংলাদেশেও করোনার পরিস্থিতির জন্য অনেক খাতে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। একক মন্ত্রণালয় হিসেবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। আমাদের বিমান, এয়ারপোর্ট, পর্যটন, হোটেল, মোটেল রিসোর্টসহ সব কিছু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বিমান সচিব।
এফএ




