
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অনুমতি ছাড়া সড়ক খোঁড়ায় ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি (ঢাকা ওয়াসা) কিরুদ্ধ জিটি করেছে ডিএনসিসি।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) ডিএনসিসির অঞ্চল-১ এর প্রকৌশল বিভাগের কার্য সহকারী সোলায়মান কবীর ঢাকা ওয়াসার বিরুদ্ধে জিডি করেন।
উত্তরা ৭ নম্বর সেক্টরে অনুমতি ছাড়া রাস্তা খোঁড়ার অভিযোগে ঢাকা ওয়াসার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

জিডিতে বলা হয়েছে, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডের উত্তরা ৭ নম্বর সেক্টরে নতুন উন্নয়ন করা ৯/বি, ১৩ ও ৩৪ নম্বর সড়ক শনিবার বিনা অনুমতিতে খোঁড়া হয়েছে। ঢাকা ওয়াসার নিয়োজিত ঠিকাদার রাস্তা খুঁড়ে ভূগর্ভস্থ পানির লাইন স্থাপনের কাজ করছেন। এতে ডিএনসিসি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া জনসাধারণ এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
এফএ




