
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করবে। রোববার (৩১ জানুয়ারি) বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-কাঠমান্ডু রুটে সপ্তাহে দুই দিন প্রতি সোম ও বৃহস্পতিবার বিমানের নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকেট ক্রয় করা যাবে।
তাছাড়া, নেপাল যাত্রার করোনা সংক্রান্ত শর্ত/নির্দেশনা /শিডিউল বিমানের ওয়েবসাইট www.Biman-airlines.com এ পাওয়া যাবে।
পি




