ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নেপালের বিপক্ষে সাবিনা-কৃষ্ণাদের হার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৫ পিএম
ছবি সংগৃহীত

দীর্ঘ আড়াই বছর পর আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে নেপালের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে ম্যাচ হারলেও স্বাগতিকদের বিপক্ষে লড়াই করার চেষ্টা ছিল সাবিনা-কৃষ্ণাদের।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফিফা টায়ার-১ সিরিজের প্রথম ম্যাচের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় নেপাল। বিরতির পর বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি। ম্যাচের ১৩ মিনিটে সবিতা রানীর গোলে এগিয়ে যায় নেপাল। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি রাই। ৮২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার বদলি হিসেবে মাঠে নেমে তহুরা খাতুন প্রথম বল ধরেই গোল করে ব্যবধান কমান।

রোববার (১২ সেপ্টেম্বর) দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। নেপাল সফর শেষে সেখান থেকেই উজবেকিস্তানে রওনা দেবে বাংলাদেশ দল। উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও ইরান। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে এই বাছাই পর্ব শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

এসজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
বার্সেলোনার সাত ফুটবলার করোনা আক্রান্ত
করোনার প্রভাবে হিমশিম খেয়েছে প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের খেলোয়াড়রা আক্রান্ত হওয়ার পর এবার স্প্যানিশ ক্লাবগুলোতেও নজর পড়েছে। প্রথমাবস্থায় তিনজন করোনায় আক্রান্তের পর এবার বার্সেলোনার আরও চারজন আক্রান্ত হয়েছেন করোনায়। সব মিলিয়ে বার্সেলোনা সাতজন খেলোয়াড় ছিটকে গেলেন কোভিডের কারণে। মঙ্গলবার ও বুধবার দুইটি পৃথক বিবৃতিতে কাতালান নতুন করে আক্রান্তদের খবর নিশ্চিত করে।  যেখানে রয়েছেন সামুয়েল উমতিতি, উসমান দেম্বেলে, গাভি ও আলেহান্দ্রো বালদে। বিবৃতিতে জানানো হয়েছে, খেলোয়াড়রা সুস্থ আছেন এবং তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। বড় দিনের ছুটির পর আগামী রোববার লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে বার্সেলোনা। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগে সাত নম্বরে আছে জাভি হার্নান্দেসের দল। এসকে
বার্সেলোনার সাত ফুটবলার করোনা আক্রান্ত
জয় নিয়েই বছর শেষ করল ম্যান সিটি
এভারটনের বিপক্ষে জয় সিনিয়ে নিয়ে বছর শুরু হয়েছিল ম্যান সিটির। যেখানে  সিটির হয়ে দুটি গোলই করেছিলেন গ্যাব্রিয়েল জেসুস। তেমনিভাবে বছরের শেষ ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ল সিটি।  বুধবার রাতে ব্রেন্টফোর্ডকে হারাতে হিমশিম খেতে হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের।  ম্যাচের ১৬ মিনিটে ম্যান সিটির পক্ষে গোল করেন ফিল ফোডেন। ফলে লিগে টানা দশম জয় পেয়েছে তারা।  বছরের শেষ ম্যাচে জয়ের পর ২০ ম্যাচে ৫০ পয়েন্ট রয়েছে। অন্যদিকে নিজেদের ঘরের মাঠে ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি।  ড্রয়ের ফলে ম্যান সিটির সঙ্গে ব্যবধান বেড়ে গেল তাদের। লিগের ২০ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে তারা। এসকে
জয় নিয়েই বছর শেষ করল ম্যান সিটি
বাদ পড়ল বসুন্ধরা কিংস-উত্তর বারিধারা, গুণতে হচ্ছে জরিমানা
আগামী মৌসুমের ফেডারেশন কাপে অংশ নিতে পারবে না বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। একই সঙ্গে দুই ক্লাবকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এবারের ফেডারেশন কাপে অংশগ্রহণ না করায় বাফুফের ডিসিপ্লিনারি কমিটি তাদের ওপর এই শাস্তি আরোপ করেছে। সোমবার (২৭ ডিসেম্বর) শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই ক্লাবকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আগামী এক মাসের মধ্যে বাফুফের ব্যাংক হিসাবে দিতে বলা হয়েছে। ফেডারেশন কাপের উদ্বোধনী দিন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিজেদের ম্যাচে অংশ নেয়নি। উত্তর বারিধারা ও বসুন্ধরা কিংসের প্রতিপক্ষকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে। এমএন/এসকে
বাদ পড়ল বসুন্ধরা কিংস-উত্তর বারিধারা, গুণতে হচ্ছে জরিমানা
নাটকীয় ম্যাচে ম্যান সিটির বড় জয়
   লেস্টার সিটিকে ৬-৩ ব্যবধানে হারিয়ে বড়দিনের পরদিন বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচটা ঠিক অত সহজ ছিল না, রীতিমতো শ্বাসরুদ্ধকর। নাটকীয় এক ম্যাচই খেলেছে ম্যান সিটি ও লেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ২৫ মিনিটেই ৪-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। সেখান থেকে দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মধ্যে স্কোরলাইন ৪-৩ করে ফেলে লেস্টার। তবে সেখান থেকে আরও দুই গোল করে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে সিটিজেনরা। পঞ্চম মিনিটে প্রথম গোল করেন কেভিন ডি ব্রুইন। এর ১০ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদ মাহরেজ। ম্যাচের বয়স ২১ মিনিট হতেই তৃতীয় গোলটি করেন ইল্কায় গুন্ডোগান। চার মিনিটের মধ্যে পেনাল্টি থেকে হালিপূরণ করেন রহিম স্টারলিং। পরে দ্বিতীয়ার্ধে ফিরে পাল্টা জবাব দেয় লেস্টার। ম্যাচের ৫৫ মিনিটে লিস্টারের প্রথম গোল করেন জেমস ম্যাডিসন, ৪ মিনিট পর ব্যবধান আরও কমান আদেমলা লুকমান। আর ৬৫ মিনিটে গিয়ে স্কোরলাইন ৪-৩ হয় কেনেচি ইহেনাচোর গোলে। এমেরিক লাপোর্তের ম্যাচের ৬৯ মিনিটে সিটিজেনদের আরও এগিয়ে দেন। পরে ৮৭ মিনিটে স্টারলিং নিশ্চিত করে ম্যান সিটির ৬-৩ গোলের জয়। লিস্টার ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রয়েছে ১০ নম্বরে। তালিকার দুইয়ে থাকা লিভারপুলের সংগ্রহ ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট।   টিআই
নাটকীয় ম্যাচে ম্যান সিটির বড় জয়
আরও পড়ুন
নেপালকে হারিয়ে যুব এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের
নাবিলের সেঞ্চুরিতে নেপালের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের
বিমানের চাকায় ত্রুটি, ঠেলা দিয়ে সরাচ্ছে যাত্রীরা (ভিডিও)
নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ১০৪