
টাকার বিনিময়ে রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে করোনার টিকা পাওয়া যায় আরটিভিতে এমন অনুসন্ধানি প্রতিবেদন প্রচারের পর অভিযানে নামে র্যাব। অভিযান চালিয়ে রাজধানী থেকে প্রতারক চক্রের সদস্যদের আটক করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) প্রতারক চক্রের সদস্যদের আটকের বিষটি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এ নিয়ে আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) কারওয়ানবাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
তিন হাজার টাকায় সিনোফার্মের আর পাঁচ হাজার টাকায় মিলবে মডার্না ও ফাইজারের টিকা! দ্রুত সময়ের মধ্যে করোনার টিকার এসএমএস দেওয়ার নামে এভাবেই টাকা হাতিয়ে নেওয়ার একটি প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি।
জেএইচ/




