
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার কারণ অনুসন্ধান করতে অতিরিক্ত পরিচালক, বন্দর ও পরিবহন বিভাগ মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আরএ/




