
এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শাহিনুর খাতুন স্বপ্না (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে তিনি বলেন, সন্ধ্যার দিকে আইসিইউতে মারা যান শাহিনুর। তার শ্বাসনালীসহ শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
শাহিনুর খাতুন স্বপ্নার গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী গ্রামে। কেরাণীগঞ্জের জিনজিরা এলাকার ভাড়া বাড়িতে থেকে কেরাণীগঞ্জের একটি স্কুলে শিক্ষকতা করতেন তিনি।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় লঞ্চের মালিকসহ ২৮ জনকে আসামি করে মামলা হয়েছে।
আরএ/




