রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হলেন নবনির্বাচিত ছয় সংসদ সদস্য

আরটিভি নিউজ

শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ০৩:৩১ এএম


রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হলেন নবনির্বাচিত ছয় সংসদ সদস্য

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সদ্য নির্বাচিত ছয় সংসদ সদস্য। নির্বাচন কমিশন (ইসি) নতুন এই ছয় সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা সংশোধন করেছে। 

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশ হয়েছে।

নতুন এ ছয় সংসদ সদস্য সহ রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। নির্বাচনের তফসিলের আগে গত ২৪ জানুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। সেখানে ভোটার ছিল ৩৪৩ জন। 

বিজ্ঞাপন

বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ছয় আসনে উপনির্বাচন হয় গত ১ ফেব্রুয়ারি। এরপর বিজয়ীরা শপথ নেন ৮ ফেব্রুয়ারি। 

নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হওয়া সংসদ সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের স্বতন্ত্র সদস্য আবদুস সাত্তার ভূঞা (বিভক্তি নম্বর ২৪৪), বগুড়া-৪ আসনের জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন (বিভক্তি নম্বর-৩৯), বগুড়া-৬ আসনের আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু (বিভক্তি নম্বর-৪১), চাপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মুহ. জিয়াউর রহমান (বিভক্তি নম্বর-৪৪), আওয়ামী লীগের চাপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদ (বিভক্তি নম্বর-৪৫) এবং ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ (বিভক্তি নম্বর-৫)।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে একটি আসন (সংরক্ষিত ৫০/বিভক্তি ৩৫০) শূন্য থাকায় ভোটার হলো ৩৪৯টি। 

গত ২৫ জানুয়ারি ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনি কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার মেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। প্রার্থিতা বাছাই ১৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission