
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে ফরিদপুরের তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান নির্দেশনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষে ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম, সদরপুর থানার ওসি মামুন আল রশিদ ও ভাঙ্গা থানার ওসি এমএ জলিলকে অন্যত্র বদলি করে তাদের স্থলে অন্য জেলা থেকে পদায়ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।




