
প্রধান বিচারপতিকে অবসর যেতে বাধ্য করেছে সরকার। সরকার এখন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন ও নিজেদের ইচ্ছা পূরণে আদালতকে ব্যবহার করবে। তাদের বিরুদ্ধের লোকদেরকে শাস্তি দেয়ার জন্য আদালতকে কসাই খানায় পরিণত করবে। বললেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
আজ (মঙ্গলবার) সকালে কুড়িগ্রাম শহরের সরদারপাড়ার নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে প্রথমে জোর করে চিকিৎসার নামে বিদেশে পাঠিয়েছে সরকার। পরে গুণ্ডামি করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করে দেশের গণতন্ত্রের ন্যূনতম অস্তিত্বটুকু নিশ্চিহ্ন করা হয়েছে।
রুহুল কবীর রিজভী আরো বলেন, বিএনপি নির্বাচনে যাবে নির্দলীয় সরকারের অধীনে। শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে যাবে না। কারণ তারা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেবে না।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া যথার্থই বলেছেন শেখ হাসিনার অধীনে কখনই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে তা ফেনী মার্কা নির্বাচন হবে।
এসময় জেলা বিএনপি’র সহ সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু প্রমুখ উপস্থিত ছিলেন।
জেএইচ




