পণ্য খালাসের প্রক্রিয়া সহজ করতে শর্তসাপেক্ষে ছাড়পত্র দেবে বিএসটিআই

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ০৮:৩৪ এএম


পণ্য খালাসের প্রক্রিয়া সহজ করতে শর্তসাপেক্ষে ছাড়পত্র দেবে বিএসটিআই
ফাইল ছবি

আমদানি করা শিল্পের কাঁচামাল খালাসের প্রক্রিয়া সহজ করতে সাময়িক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মূলত, পণ্য খালাসে বিলম্ব এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই।

আমদানি নীতি আদেশ অনুযায়ী, ১৭৫ ক্যাটাগরির ৭৯টি পণ্য বন্দর থেকে খালাসের আগে বিএসটিআইয়ের ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আগে বিএসটিআই পরীক্ষার জন্য নমুনা উত্তোলনের পর সাময়িক শুল্কায়ন করে আমদানিকারকদের পণ্য খালাসের সুযোগ দিত কাস্টমস। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত শুল্কায়ন হতো। এর পরই আমদানি পণ্যও ব্যবহারের সুযোগ মিলত। তাতে ব্যবসায়ীদের জরিমানা গুনতে হতো না।

বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পের কাঁচামাল খালাসের প্রক্রিয়া সহজ করতে পণ্য চালানভিত্তিক সাময়িক ছাড়পত্র দেওয়া হবে। এজন্য কাঁচামাল হিসেবে ব্যবহারের প্রমাণ দিতে হবে। তবে, চূড়ান্ত ছাড়পত্রের আগে গুদামে নেওয়া কাঁচামাল ব্যবহার করা যাবে না।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission